এক্সপ্লোর

Kajal Sinha Covid19 positive: ভোটের আগে করোনা আক্রান্ত খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা

বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন

কলকাতা: ভোটের আগে করোনা আক্রান্ত খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা। বেলেঘাটা আইডি-তে ভর্তি করা হয়েছে তাঁকে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। আগামীকাল রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন। তার আগেই করোনা আক্রান্ত হলেন খড়দার তৃণমূল প্রার্থী। 

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতি মুহূর্তে আতঙ্ক বাড়াচ্ছে জনসাধারণের। এই পরিস্থিতিতে রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের ভোট পর্ব। এখনও বাকি তিন দফা নির্বাচন ৷ কিন্তু কমিশনের একদিনে ভোট করানোর কোনও পরিকল্পনা নেই। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক এবং রুপোলি পর্দার ব্যক্তিরা একের পর এক ভাইরাস আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত হয়েছেন সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তী এবার ভোটের প্রচারে সামনের সারিতেই ছিলেন। আপাতত করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বনগাঁ লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তিনি ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডিতে ৷ করোনা আক্রান্ত কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার মৌসমের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। এই নিয়ে দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন তিনি। 

করোনার দ্বিতীয় ঢেউয়ে শাসক এবং বিরোধী শিবিরের একের পর এক নেতা প্রার্থী করোনা আক্রান্ত হয়েছেন। লালদুর্গে একের পর এক করোনার থাবা বসেছে। এর আগে রাজ্যে একাধিক প্রার্থী করোনা আক্রান্ত হন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর।

বাংলায় হু হু  করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজারেরও বেশি মানুষ । বলা যায় ১১ হাজার ছুই ছুই রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১০৭৮৪ জন । এ রাজ্যে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮৮৯৫৬। আক্রান্তের সংখ্যার নিরিখে এগিয়ে কলকাতা। এরপরেই স্থান উত্তর ২৪ পরগনার। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget