(Source: ECI/ABP News)
West Bengal Election 2026: শেষ হয়েও হল না শেষ, পুনর্গণনা চলছে রাজারহাট-নিউটাউন কেন্দ্রে, এখনও পর্যন্ত এগিয়ে তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়
Rajarhat-Newtown Recounting: ভোট শেষ হয়েও হল না। এখনও পুনর্গণনা চলছে রাজারহাট-নিউটাউন কেন্দ্রে। মুখোমুখি তৃণমূল-বিজেপি।

কলকাতা: নির্বাচন শেষ হয়েও কার্যত হল না শেষ। এখনও ভোটগণনা চলছে রাজারহাট-নিউটাউন কেন্দ্রে। সোমবার সন্ধে নাগাদ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী এগিয়ে থাকার সময় পুনর্গণনার দাবি জানানো হয়। পুনর্গণনার দাবি জানান তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। অন্তত ২ থেকে ৩টি বুথে পুনর্গণনার দাবি জানান তিনি। রাত পর্যন্ত ৩২৩ ভোটে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী। গতকাল পুনর্গণনার দাবি জানান বিজেপি প্রার্থী পীযূস কানোরিয়াও। (Rajarhat-Newtown Recounting)
এখনও ভোটগণনা চলছে রাজারহাট-নিউটাউন কেন্দ্রে। প্রথমে পোস্টাল ব্যালট গোনা হয়। শেষের তিন রাউন্ড পুনরায় গণনার দাবি জানানো হয়েছিল। তাপসের দাবি, তাঁরাই জিতছেন। শেষ রাউন্ডে বিজেপি জিতে যাচ্ছেন বলে জানানো হয়েছিল। তাই আবার পুনর্গণনার দাবি জানান তিনি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যদিও অনেক আগেই, ১৭ রাউন্ডের শেষে দেখা যাচ্ছিল যে , ৩২৩ ভোটে তাপস লিডে রয়েছেন। ১ লক্ষ ৬ হাজার ২৫০ ভোট পেয়েছেন তিনি। অন্য দিকে, বিজেপি-র প্রার্থী পীযূস কানোরিয়ার প্রাপ্ত ভোট ছিল ১ লক্ষ ৫ হাজার ৯২৭ ভোট পেয়েছেন। (West Bengal Election 2026)
১৮-র মধ্যে ১৭ রাউন্ড গণনার পর কে কোথায়, রয়েছে, সেই তথ্য দেখা যাচ্ছিল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। এই মুহূর্তে পুনর্গণনা চলছে। আনুষ্ঠানিক ভাবে এখনও বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তৃণমূলের তরফে পুনর্গণনার দাবি জানানো হয়েছিল। সেই মতোই পুনর্গণনা চলছে। তৃণমূলের দাবি, তারাই বিজয়ী হয়েছে ওই আসনে। বিজেপি-র দাবি, জয়ী হয়েছে তারাই। পুনর্গণনার পর বিজয়ীর নাম ঘোষণা করবে নির্বাচন কমিশন।
সোমবার রাজ্য জুড়ে ২৯৩ কেন্দ্রের ফলঘোষণা হয়ে গেলেও, রাজারহাট-নিউটাউন কেন্দ্রের পুনর্গণনা চলছে। সোমবার সন্ধেয় পীযূস এগিয়ে থাকায় পুনর্গণনার দাবি জানান তাপস। অন্তত ২ থেকে ৩টি আসনে পুনর্গণনা করতে হবে বলে দাবি জানান। শেষ যে পরিসংখ্যান সামেন আসে, তাতে সামান্য় হলেও এগিয়ে রয়েছেন তাপস।
যে ভাবে গণনা হয়েছে, তা নিয়ে অভিযোগ তুলেছিলেন তাপস। তাঁর দাবি, সেখানে অন্তত ১০-১২ হাজার আসনে জিতবে তৃণমূল। দু'তরফেই অভিযোগ এবং পাল্টা অভিযোগ ওঠে। তাই শেষ পর্যন্ত পুনর্গণনার সিদ্ধান্ত গৃহীত হয়। আর কিছু ক্ষণ পরই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। এখনও পর্যন্ত যে ফলাফল প্রকাশিত হয়েছে, তাতে ২৯৩ আসনের মধ্যে ২০৬টিতে জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ৮১টি আসন। CPM+ISF ২টি এবং হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি ২টি আসনে জয়ী হয়েছে।
সেরা শিরোনাম




















