এক্সপ্লোর

Dilip Ghosh: সকাল সকাল বাজারে গিয়ে কিনলেন চারাপোনা, ‘বিড়িটা খেয়ো না’, মাছবিক্রেতাকে পরামর্শ দিলীপের

Dilip Ghosh Buys Fish: রবিবার সকালে রোজকার মতোই নির্বাচনী কেন্দ্রে হাঁটতে বেরোন দিলীপ।

দুর্গাপুর: মেজাজটাই যে সব, বার বার তা বুঝিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। নির্বাচনী প্রচারেও সেই মেজাজই তাঁর হাতিয়ার। তাই কখনও হাতে ছড়ি নিয়ে রাস্তায় নামেন, কখনও হকি স্টিক, কখনও আবার হাতপাখা। এবার মাছের থলি হাতে দেখা গেল বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপকে। সকাল সকাল চারাপোনা কিনলেন বাজারে গিয়ে। মাছ বিক্রেতার স্বাস্থ্যের খোঁজও নিলেন। (Dilip Ghosh News) আবার ধূমপানের জন্য বকাঝকাও করলেন।

রবিবার সকালে রোজকার মতোই নির্বাচনী কেন্দ্রে হাঁটতে বেরোন দিলীপ। তার পর নিয়ম মাফিক চা চক্রেও যোগ দেন। এর পর সটান বাজারে চলে যান। হরেক রকম মাছের পসরা সাজিয়ে তখন বসেছিলেন মাছ বিক্রেতা। রুই, কাতলা, চুনো, সব রকমের মাছ থাকলেও, বেছে বেছে তাঁর কাছ থেকে কিছু চারাপোনা কেনেন দিলীপ। (Dilip Ghosh Buys Fish)

বিক্রেতা যখন মাছ বাছাবাছি, কাটাকাটি করছেন, সেই ফাঁকে গল্পও করতে দেখা যায় দিলীপকে। কালো রংয়ের থলিতে দিলীপকে মা ভরে দেন বিক্রেতা। মাছ বিক্রেতা কাশছেন কেন জানতে চান দিলীপ। হাঁপানি আছে কি না প্রশ্ন করেন। এর পর নিজে থেকেই মাছ বিক্রেতাকে বিড়ি না খাওয়ার পরামর্শ দেন তিনি। চারদিকে তখন তাঁকে ঘিরে ছবি তোলার হিড়িক। 

আরও পড়ুন: Sandeshkhali Sting: ভোটের মধ্যেই সন্দেশখালি ‘বিস্ফোরণ’, রোবট নামিয়ে অস্ত্র উদ্ধারও সাজানো? বিস্ফোরক আরও এক BJP নেতা

এদিন নিজের পুরনো কেন্দ্র মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে আক্রমণের জবাবও দেন দিলীপ। একদিনব আগে দিলীপকে তীব্র আক্রমণ করেছিলেন জুন। সেখানে প্রচারে গিয়ে জুন অভিযোগ করেন, মেদিনীপুরের মানুষ ভোট দিয়ে দিলীপকে সংসদে পাঠিয়েছেন। মাঝেসাঝে তিনি চা-চক্র করলেও, কিন্তু এত বছরে একটি বারের জন্যও সংসদে মানুষের কথা বলতে দেখা যায়নি দিলীপকে। 

জুনের সেই মন্তব্যে প্রতিক্রিয়া চাইলে দিলীপ এদিন বলেন, "উনি জানেন সংসদটা কোথায়? বিধানসভাটা ভাল করে চিনুন। মেদিনীপুরের লোককে জিজ্ঞেস করুন। ক'দিন গিয়েছেবন মেদিনীপুরে? সন্ধ্যা রায়েরই মতো, সুন্দর চেহারা দেখার জন্য লোক বসে থাকত। টিভিতেও দেখা যায় না তেমন। কী অভিনয় করেছেন কে জানে! দেখতেই পাওয়া যায় না ওঁকে। রোদে বেরোলে চেহারা খারাপ হয়ে যাবে না! মেদিনীপুরে থাকেন কোথায়? যান পার্টির লোকের সঙ্গে ঝগড়া করে আবার কলকাতা চলে আসেন।"

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget