এক্সপ্লোর

Dilip Ghosh 'এখানে কপূর এল কোথা থেকে?' রাজার মূর্তি ভেবে কার মূর্তিতে মালা পরালন দিলীপ ?

Loksabha Election 2024 : মালা দেওয়ার পর ভুলটি নজরে আসে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বিজেপি প্রার্থী। প্রশ্ন করে বসেন, এখানে কপূর এল কোথা থেকে?  

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: মালা বিতর্কের হাত ধরে পুনরাবৃত্তি হল ইতিহাসের। ৩ বছর ৪ মাস পর বাঁকুড়ার স্মৃতি ফিরল পূর্ব বর্ধমানে।  ২০২০ সালের ৫ নভেম্বর বঙ্গ সফরে এসে, বাঁকুড়ার চতুরডিহি গ্রামের পুয়াবাগানে বিরসা মুন্ডা স্মরণে একটি মূর্তিতে ফুল দেন অমিত শাহ। আদিবাসী সমাজের একাংশ দাবি করে, মূর্তিটি বিরসা মুন্ডার নয়, এক আদিবাসী শিকারির। ফের মূর্তিতে মালা দেওয়া নিয়ে অস্বস্তিতে পড়ল বিজেপি। রবিবাসরীয় সকালে বর্ধমান শহরে প্রচার করেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানেই ঘটে এই ঘটনা। 

' কপূর এল কোথা থেকে?' 
দিলীপ ঘোষ মুখ খুললেই বিতর্ক। এবার  মালা দিয়ে বিতর্কে। রবিবার তিনি প্রাতর্ভ্রমণে যান বর্ধমানের মোহনবাগান মাঠে। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। পুজো দেন রাধাকৃষ্ণ মন্দিরে। রাজবাড়ির কাছে সোনাপট্টি এলাকায় যোগ দেন চা-চর্চায়। এই পর্যন্ত ঠিকই ছিল। গোল বাধে সোনাপট্টির একটি মূর্তিতে মালা দেওয়ার সময়। রাজা ভেবে অন্যের মূর্তিতে মালা দিয়ে বসেন দিলীপ ঘোষ। বলেন, মহারাজ উদয়চাঁদ অমর রহে। এরপরই ধরা পড়ে যায় ভুল। যখন চোখ পড়ে নামফলকে। ভুল ভাঙে সকলের। ইনি তো মহারাজ উদয়চাঁদ নয় ! এ মূর্তি বনবিহারী কপূরের। মালা দেওয়ার পর ভুলটি নজরে আসে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বিজেপি প্রার্থী। প্রশ্ন করে বসেন, এখানে কপূর এল কোথা থেকে?  

কে এই বনবিহারী কপূর?
জেলার ইতিহাসবিদরা বলছেন, গলসির বাসিন্দা ওই ব্যক্তি ছিলেন রাজ পরিবারের জ্যোতিষী। রাজা আফতাব চাঁদের কোনও সন্তান না থাকায় তিনি বনবিহারীর ছেলে বিজয়চাঁদকে দত্তক নেন। নাবালক অবস্থায় বিজয়চাঁদের রাজ্যাভিষেক হয়। তখন এস্টেট অফিসার হিসেবে কাজ করতেন রাজার বাবা বনবিহারী। তাঁর মৃত্যুর পর মূর্তি বসানো হয় রাজ পরিবার চত্বরে।

দিলীপের মূর্তি-ভ্রান্তি
দিলীপের এই ভ্রান্তি নিয়েই ফের শুরু রাজনৈতিক তরজা। বর্ধমানের মহারাজা ভেবে অন্য মূর্তিতে মালা দেওয়ায় বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ করে তৃণমূল। তৃণমূল কংগ্রেস মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন,  ' দিলীপবাবু মেদিনীপুর থেকে বর্ধমানে এসেছেন। ভোটে দাঁড়িয়েছেন। তিনি বর্ধমান সম্পর্কে কিছু জানেন না। বর্ধমানের ইতিহাস সম্পর্কে কিছু জানেন না। আর দিলীপবাবু কী বলবেন, যিনি গরুর দুধের মধ্যে সোনা পান, তিনি তো বনবিহারী কপূরকে বর্ধমানের রাজা বলে চালিয়ে দিতে পারেন।       

আরও পড়ুন :

এবার কোন ইস্যু নির্ণয় করবে পাহাড়ের ভোট-ভাগ্য? ১৫ বছরের জয়ের ঐতিহ্য ধরে রাখতে পারবে BJP?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget