এক্সপ্লোর

Dilip Ghosh on Mamata Banerjee : মুকুলদাকে ওরা গদ্দার বলেছিল, আমরাই জাতীয় নেতার সম্মান দিয়েছি : দিলীপ

'' ট্রেন্ড সেট করে দিয়েছে বিজেপি। জঙ্গলমহল এলাকা থেকে তৃণমূল সাফ হয়ে গিয়েছে, দুই দফায় খাতাই খুলতে পারবে না তৃণমূল। ''  বলেন দিলীপ

কলকাতা : ৬ এপ্রিল রাজ্যে তৃতীয় দফার বিধানসভা ভোট। তার আগে জমজমাট প্রচার। আজ কলকাতায় প্রচার কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষের। কসবার দলীয় প্রার্থী ইন্দ্রনীল খাঁয়ের সমর্থনে ঢাকুরিয়া থেকে ইএম বাইপাস পর্যন্ত রোড শো করছেন বিজেপির রাজ্য সভাপতি। এরপর বেহালা চৌরাস্তা থেকে ১৪ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো এবং গড়িয়া ৪৫ নম্বর বাস স্ট্যান্ড থেকে যাদবপুর এইট বি পর্যন্ত রোড শো করবেন দিলীপ ঘোষ।  
এদিন সকাল থেকেই তৃণমূলকে আক্রমণের মেজাজে দিলীপ। ঢাকুরিয়ায় রোড শোয়ের ফাঁকেই তিনি বললেন, '' ট্রেন্ড সেট করে দিয়েছে বিজেপি। জঙ্গলমহল এলাকা থেকে তৃণমূল সাফ হয়ে গিয়েছে, দুই দফায় খাতাই খুলতে পারবে না তৃণমূল। '' 
 বিজেপি রাজ্য সভাপতি এদিন বলেন, '' এবার মানুষ নিশ্চিন্তে ভোট করতে পারবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে প্রতিটি বুথে । তাই ভোট শান্তিপূর্ণ ভাবেই হবে বলে দাবি করেছেন তিনি। দিলীপ ঘোষের দাবি, গতবার মানুষকে ভয় দেখিয়ে কলকাতার আশেপাশে বেশ কিছু জায়গায় ভোট করিয়েছে তৃণমূল, কিন্তু এবার আর তা হবে না। বিজেপির হাওয়া উঠেছে চারিদিকে। ''
আগামীকাল রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় চার জেলার ৩০ আসনে ভোটগ্রহণ করা হবে। এরমধ্যে পশ্চিম মেদিনীপুরের ৯, বাঁকুড়ার ৮, পূর্ব মেদিনীপুরের ৯ ও দক্ষিণ ২৪ পরগনার ৪ আসনে ভোটগ্রহণ করা হবে। পূর্ব মেদিনীপুর যে আসনগুলিতে ভোট গ্রহণ করা হবে সেগুলি হল,  তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর। বাঁকুড়ার যে আট আসনে ভোট গ্রহণ করা হবে সেগুলি হল তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী। আগামীকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারন করছে নন্দীগ্রাম। সেই উত্তেজনাতেই ফুটছে পূর্ব মেদিনীপুর । এই প্রসঙ্গে দিলীপ বলেন, '' এই জেলা তৃণমূলের গড় ছিল। তাই সব সমাজবিরোধীদের নামিয়ে ভোটে জেতার চেষ্টা করবেন মাননীয়া, কিন্তু পারবে না। '' 
শুভেন্দুর সঙ্গে তুলনা টেনে মুকুলের প্রশংসা শোনা যায় গতকাল মাননীয়ার মুখে। সেই প্রসঙ্গেও চাঁচাছোলা আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, '' এসব পুরনো গল্প অনেক শুনেছি। দলে থাকতে সম্মান তো দেনইনি, উপরন্তু গদ্দার বলেছিলেন মুখ্যমন্ত্রী। তাই দল ছাড়তে বাধ্য হয়েছিলেন মুকুল। তাঁকে সম্মান দিয়েছে বিজেপিই। তাঁকে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টের পদ দিয়েছে এই দলই। তৃণমূল ওঁকে কর্মচারী করে রেখেছিল, বিজেপি জাতীয় স্তরের নেতার সম্মান দিয়েছে। ''

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget