এক্সপ্লোর

ছাপ্পা রুখতে কড়া ব্যবস্থা নির্বাচন কমিশনের

কলকাতা: ষষ্ঠ দফায় ছাপ্পা রুখতে কড়া নির্বাচন কমিশন। নেওয়া হয়েছে একাধিক কৌশল। অবাধ ও সুষ্ঠু ভোটের লক্ষ্যে কলকাতা পুলিশ এলাকায় ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মোতায়েন থাকছে ১২ হাজার পুলিশ। শহরের বিভিন্ন জায়গায় চলছে নাকা তল্লাশি। কেন্দ্রীয় বাহিনী-পুলিশের নজরদারি সত্ত্বেও রাজ্যে এখনও পর্যন্ত বিভিন্ন দফায় বহু বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। যা নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশনও। সূত্রের খবর, ষষ্ঠ দফায় কলকাতা পুলিশ এলাকার যে ২০৮৭টি বুথে ভোটগ্রহণ হবে, তার মধ্যে এরকম আশঙ্কাজনক বুথের সংখ্যা হল ১৪৬৭। এই প্রেক্ষাপটেই এবার ছাপ্পা রুখতে কৌশলী নির্বাচন কমিশন।   কৌশল ১ ASD অর্থাৎ ABSENT মানে অনুপস্থিত। SHIFTED, অর্থাৎ যে ভোটাররা অন্যত্র চলে গিয়েছেন এবং DEAD অর্থাৎ যে ভোটাররা মারা গিয়েছেন, মূলত এদের ভোটার কার্ড নিয়েই ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা হয়। এবার যাতে ভুয়ো ভোটাররা, তা করতে না পারে সেদিকে কড়া নজর থাকছে কমিশনের।   কৌশল ২ যে সমস্ত এলাকায় এখনও পর্যন্ত ১০০ শতাংশ সচিত্র পরিচয়পত্র বিলি করা সম্ভব হয়নি, সেই সব বুথে অনেক ভোটারই অন্য পরিচয়পত্র নিয়ে ভোট দিতে যান। ছাপ্পা ভোট রুখতে সেক্ষেত্রেও যাতে কোনও ফাঁকফোকর না থাকে, সেদিকেও নজর রয়েছে কমিশনের।   কৌশল ৩ গত নির্বাচনে যে সমস্ত বুথে ৯০ শতাংশ বা তার বেশি ভোট পড়েছে এবং তার মধ্যে ৭৫ শতাংশই পড়েছে কোনও একটি রাজনৈতিক দলের পক্ষে, সেই সব বুথও চিহ্নিত করে তার ওপর কড়া নজর রাখা হবে বলে কমিশন সূত্রের খবর। পাশাপাশি, কলকাতা পুলিশ এলাকায় অবাধ ও সুষ্ঠু ভোটের লক্ষ্যে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১২ হাজার পুলিশ মোতায়েন থাকছে। সেইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে টহল দেবে ১৬৮ সেক্টর মোবাইল ভ্যান, ৪৮টি কুইক রেসপন্স টিম ও ৩০টি ফ্ল্যাইং স্কোয়াড। থাকছে ৪১টি এইচআরএফএস এবং ৮৬টি মোটর সাইকেল মোবাইল। ভোটে বহিরাগত-দৌরাত্ম্য রুখতে বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালানো হচ্ছে। ভোটারদের আস্থা অর্জনে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget