এক্সপ্লোর

Lok Sabha Election 2024: C-Vigil অ্যাপের মাধ্যমে নির্বাচনী বিধি-ভঙ্গের বহু অভিযোগ, সংখ্যা জানাল কমিশন

Model Code of Conducts Violations: ৯৯ শতাংশ অভিযোগেরই সমাধান করে দেওয়া হয়েছে বলে দাবি কমিশনের।

নয়াদিল্লি : দেশজুড়ে ভোট-উত্তাপ । অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম রাজনৈতিক ময়দান। আর এক্ষেত্রে কার্যকর হয়ে উঠেছে C-Vigil অ্যাপ্লিকেশন। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ জানাতে পারছেন নাগরিকরা। নির্বাচন কমিশনের তরফে এও জানানো হয়েছে, লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৭৯ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ৯৯ শতাংশ অভিযোগেরই সমাধান করে দেওয়া হয়েছে বলে দাবি কমিশনের। শুধু তা-ই নয়, তারা এমন দাবিও করেছে যে, এইসব অভিযোগের প্রায় ৮৯ শতাংশই সমাধান করা হয়েছে ১০০ মিনিটের মধ্যে।

নির্বাচন কমিশন জানিয়েছে, তাদের কাছে যেসব অভিযোগ জমা পড়েছে তার মধ্যে ৫৮ হাজার ৫০০টির (মোট অভিযোগের ৭৩ শতাংশ) বেশি বেআইনি হোর্ডিং, ব্যানারের বিরুদ্ধে। তাদের সংযোজন, ১৪০০ অভিযোগ টাকা, উপহার ও মদ বিতরণ নিয়ে। মোট অভিযোগের প্রায় ৩ শতাংশ (২৪৫৪) সম্পত্তির বিকৃতকরণ নিয়ে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর ৫৩৫টি অভিযোগ জমা পড়েছিল, তার মধ্যে ৫২৯টির সমাধান করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমার বাইরে প্রচার চালানোর (এর মধ্যে রয়েছে নির্ধারিত সময়ের বেশি স্পিকার ব্যবহার) অভিযোগ জমা পড়েছে ১ হাজার। 

লোকসভা ভোটের নির্ঘণ্ট (Announcement of Lok Sabha Election Schedule) ঘোষণার সময় নির্বাচন কমিশনের তরফে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Chief Election Commissioner Rajiv Kumar) দেশবাসীর কাছে আর্জি জানিয়েছিলেন, নির্বাচনের আদর্শ বিধি ভঙ্গ হলে বা ভোটারদের প্রলোভন দেখানোর জন্য কিছু বিতরণ করা হলে তা নিয়ে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে।

১৯ এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে লোকসভা ভোটের যুদ্ধ! চলবে ৭ দফায়। ৭ দফায় ভোট হবে পশ্চিমবঙ্গেও। লোকসভা ভোটের সঙ্গেই দেশজুড়ে ২৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। লোকসভা ভোট এবং বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হবে ৪ জুন। গত ১৬ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার সময় মুখ্য নির্বাচন কমিশনারের মুখে বারবার উঠে আসে ভোট হিংসার প্রসঙ্গ! যে কোনও ধরনের হিংসা রুখতে কড়া বার্তা দেন তিনি। পাশাপাশি জানান, যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতি জেলায় একজন সিনিয়র অফিসারের নেতৃত্বে থাকবে কন্ট্রোল রুম।

১৯ এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন। ২৬ এপ্রিল দ্বিতীয় দফা, ৭ মে তৃতীয় দফা, ১৩ মে চতুর্থ দফা, ২০ মে পঞ্চম দফা, ২৫ মে ষষ্ঠ দফা এবং ১ জুন সপ্তম দফায় লোকসভা নির্বাচন হবে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় বাংলার ভগবানগোলায় এবং সপ্তম দফায় বরানগরে উপনির্বাচন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget