এক্সপ্লোর

WB By-Election: লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভা উপনির্বাচন? সিদ্ধান্ত কাল

Lok Sabha Elections 2024: মুর্শিদাবাদের ভগবান গোলা এবং বরানগর কেন্দ্রে উপনির্বাচন হবে।

কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনের সঙ্গেই বাংলার দুই বিধানসভা কেন্দ্র উপনির্বাচন। বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে নির্বাচন কমিশন। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক রয়েছে। সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠক করবে নির্বাচন কমিশন। সেই বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে বলে কমিশন সূত্রে খবর। (WB By-Election)

দিন ক্ষণ ঘোষণা না হলেও, লোকসভা নির্বাচন ঘিরে পারদ চড়ছে রাজ্য রাজনীতির। সেই আবহেই লোকসভা নির্বাচনের সঙ্গে দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করানো নিয়ে আলোচনা শুরু হয়েছে। মুর্শিদাবাদের ভগবান গোলা এবং বরানগর কেন্দ্রে উপনির্বাচন হবে। ভগবানগোলার প্রাক্তন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির মৃত্যু হয়েছে। বরানগরে তৃণমূলের হয়ে জয়ী হওয়া তাপস রায় ইস্তফা দিয়েছেন বিধায়ক পদ থেকে। তিনি বিজেপি-তে যোগ দিয়েছেন। (Lok Sabha Elections 2024)

ভগবানগোলা কেন্দ্রের বিধায়ক ছিলেন ইদ্রিশ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় করোনার সঙ্গে যুঝছিলেন তিনি। সেই মতো প্রচারে দেখা যায়নি তাঁকে। তবে ফলাফল বেরোতে দেখা যায়, বিপুল ভোটে জয়ী হয়েছেন ইদ্রিশ। ভগবানগোলায় প্রায় ১ লক্ষ ভোটের ব্য়বধানে জয়ী হয়েছিলেন ইদ্রিশ। কিন্তু নির্বাচনে জয়ী হলেও, রাজনীতিতে আর সেভাবে সক্রিয় হতে পারেননি ইদ্রিশ। শরীর ক্রমশ ভাঙতে শুরু করে তাঁর। শারীরিক অসুস্থতার জেরে এবছর রাজ্য সরকারের বাজেট অধিবেশনে যোগ দিতেও বিধানসভায় আসতে পারেননি ইদ্রিশ। হাঁটাচলা করার ক্ষমতাও তিনি হারিয়েছিলেন বলে সেই সময় শোনা যায়।

আরও পড়ুন: Dibyendu Adhikari: খাতায়কলমে এবার বিজেপি-তে শুভেন্দুর ভাই, দিল্লিতে অর্জুনের সঙ্গেই যোগদান?

কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক জীবনের সূচনা করেন ইদ্রিশ। সোমেন মিত্রের ঘনিষ্ঠ ছিলেন তিনি। সোমেনের ধরেই তৃণমূলে আগমন। ২০১১ সালে জলঙ্গী থেকে প্রার্থী হলেও জয়ী হননি। পরে ২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে জয়ী হন। এর পর উলুবেড়িয়ে পূর্ব থেকে উপনির্বাচনে জয়ী হয়ে বিধানসভায় যান। ২০২১ সালে প্রার্থী হন ভগবানগোলায়। ১৬ ফেব্রুয়ারি মারা যান তিনি। 

অন্য দিকে, ২০১১ সাল থেকে বরানগরের বিধায়ক ছিলেন তাপস। ২০১৬, ২০২১ সালেও জয়ী হন তিনি। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সম্প্রতি বিজেপি-তে যোগ দিয়েছেন তিনি। ইস্তফা দিয়েছেন বিধায়ক পদ থেকে। ফলে শূন্য রয়েছে আসন। তাই একই সঙ্গে ভগবানগোলা এবং বরানগরে উপনির্বাচন করানোর কথা চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget