এক্সপ্লোর

Loksabha Election 2024: নজরে সন্দেশখালির পরিস্থিতি, বসিরহাটের এসপি-কে তুলোধোনা নির্বাচন কমিশনের

Loksabah Poll 2024: প্রথম থেকে সন্দেশখালির দিকে কড়া নজর ছিল নির্বাচন কমিশনের। এদিনের বৈঠকে উঠে আসে সন্দেশখালির বিষয়টি।

রুমা পাল, কলকাতা: সন্দেশখালি (Sandeshkhali Situation Update) নিয়ে বসিরহাটের এসপি-কে তুলোধোনা নির্বাচন কমিশনের (Election Commission of India)। সন্দেশখালিতে ভয় দেখানো, বোমাবাজির ঘটনা, ধর্ষণের ঘটনা ঘটলে সিনিয়র অফিসারদের সরিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিল কমিশন।

বসিরহাটের এসপি-কে তুলোধোনা: প্রথম থেকে সন্দেশখালির দিকে কড়া নজর ছিল নির্বাচন কমিশনের। এদিনের বৈঠকে উঠে আসে সন্দেশখালির বিষয়টি। আর এই বৈঠকে বসিরহাটের এসপি-কে তুলোধোনা করল নির্বাচন কমিশন। কমিশন স্পষ্ট বলেছে, সেখানে যদি ভয় দেখানো হয়, বোমাবাজি সহ কোনও অশান্তি, ধর্ষণের মতো ঘটনা ঘটলে সিনিয়র অফিসারদের সরিয়ে দেওয়া হবে। আইন মেনে কাজ করুন বলে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।              

একাধিক জেলার পরিস্থিতিতে রুষ্ট: জেলাশাসক-পুলিশ সুপারের বৈঠকে কড়া বার্তা দেন মুখ্য নির্বাচনী আধিকারিক। হিংসা পুরোপুরি বন্ধ করতে হবে বলে নির্দেশ দেন তিনি। পাশাপাশি নির্বাচন চলাকালীন হিংসার কোনও জায়গা দেওয়া যাবে না সাফ জানিয়ে দেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এদিন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়, জেলাশাসক ও পুলিশ সুপারদের প্রতি সপ্তাহে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করতে হবে। লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই এই বৈঠক বাধ্যতামূলক। এদিকে, এদিন বৈঠকে নির্বাচন কমিশনের রোষের মুখে পড়তে হয় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, ও উত্তর দিনাজপুর জেলা প্রশাসনকে। নির্বাচন কমিশনের তরফে প্রশ্ন করা হয়, আইনকে কাজে লাগিয়ে কাজ করছেন না কেন? কমিশনের তরফে নির্দেশ দিয়ে বলা হয়, জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা প্রথম দফার নির্বাচনের আগেই কার্যকর করতে হবে। লোকসভা নির্বাচন নিয়ে এই বৈঠকেও, একাধিক বিরোধী দলের তরফে সেখানে উঠে আসে সন্দেশখালি প্রসঙ্গ। আর এরপর, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে, বসিরহাটের এসপি-কে কার্যত তুলোধনা করে নির্বাচন কমিশন। এদিনের বৈঠকে, দক্ষিণবঙ্গ ও কোচবিহারে Fine Squad Surveillance team এবং Static surveillance team আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।                 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Tapas Roy: দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ, বহিষ্কার করা উচিত, তারাই বহাল তবিয়তে: তাপস রায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget