এক্সপ্লোর

Electoral Bonds: রিলায়্যান্স অনুষঙ্গী সংস্থা থেকে ৩৭৫ কোটি চাঁদা BJP-কে, হিসেব নির্বাচনী বন্ডে

SBI Electoral Bonds: বৃহস্পতিবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে বন্ডের ক্রমিকসংখ্যা-সহ বিশদ তথ্য জমা দেওয়া হয় জাতীয় নির্বাচন কমিশনের কাছে।

নয়াদিল্লি: মুকেশ আম্বানির রিলায়্যান্স গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত একটি অখ্যাত সংস্থার নাম উঠে এল নির্বাচনী বন্ডে। Qwik Supply Chain Private Limited নামের ওই সংস্থা বিজেপি-কে কমপক্ষে ৩৭৫ কোটি চাঁদা দিয়েছে। বৃহস্পতিবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে বন্ডের ক্রমিকসংখ্যা-সহ বিশদ তথ্য জমা দেওয়া হয় জাতীয় নির্বাচন কমিশনের কাছে। কয়েক ঘণ্টার মধ্যেই সেই তালিকা ওয়েবসাইটে তুলে ধরে কমিশন, তা থেকেই এই হিসেব উঠে এসেছে। 

SBI প্রদত্ত তথ্য ঘেঁটে দেখা গিয়েছে, ২০২২ সালের ৫ জানুয়ারি Qwik Supply Chain Private Limited ২২৫ কোটি টাকার নির্বাচনী বন্ড কেনে। এর পর ওই বছরই ১০ জানুয়ারি তাদের কেনা বন্ড ভাঙিয়ে ২০০ কোটি টাকা তুলে নেয় ব্যাঙ্ক থেকে। তার আগে, ৬ জানুয়ারি শিবসেনা ওই সংস্থার কেনা বন্ড ভাঙিয়ে ২৫ কোটি টাকা তোলে। 

Electoral Bonds: রিলায়্যান্স অনুষঙ্গী সংস্থা থেকে ৩৭৫ কোটি চাঁদা BJP-কে, হিসেব নির্বাচনী বন্ডে

এর পর, ২০২২ সালের ১০ জানুয়ারি Qwik Supply Chain Private Limited আরও ১০ কোটি টাকার নির্বাচনী বন্ড কেনে। তার একদিন পরই তাদের কেনা বন্ড ভাঙিয়ে টাকা তোলে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। এর ঠিক ১১ মাস পর, ২০২২ সালের ১ নভেম্বর Qwik Supply Chain Private Limited ১ কোটি টাকা মূল্যের ১২৫টি নির্বাচনী বন্ড কেনে। সে বছর ১৪ নভেম্বর ওই বন্ড ভাঙিয়ে টাকা তোলে BJP. 

ক্রমিক সংখ্যা ধরে নির্বাচনী বন্ডের তথ্য

কোন বন্ড, কোন দল ভাঙিয়েছে, তথ্য এল

আরও পড়ুন: Electoral Bonds: কার টাকা কার কাছে, নির্বাচনী বন্ডের ক্রমিক সংখ্যা-সহ তথ্য প্রকাশ কমিশনের

২০২৩ সালের ১৭ নভেম্বর Qwik Supply Chain Private Limited আরও ৫০ কোটি টাকার নির্বাচনী বন্ড কেনে। তিন দিন পর, ২০ নভেম্বর ওই বন্ড ভাঙিয়ে টাকা তুলে নেয় BJP. সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, Qwik Supply Chain Private Limited-এ ৫০ শতাংশের বেশি অংশীদারিত্ব রয়েছে রিলায়্যান্সের তিনটি সংস্থার। Qwik Supply Chain Private Limited-এর যে তিন ডিরেক্টর, তাঁদের মধ্যে অন্যতম তাপস মিত্র রিলায়্যান্স অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম, রিলায়্যান্স ইরস প্রোডাকশন্স, রিলায়্যান্স ফোটো ফিল্মস, রিলায়্যান্স ফায়ার ব্রিগেডস এবং রিলায়্যান্স পলিয়েস্টার সংস্থারও ডিরেক্টর।

শুধু তই নয়, তাপসের Linkedin প্রোফাইলে লেখা রয়েছে, তিনি মুকেশের রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাকাউন্টস (একত্রীকরণ) বিভাগেরও প্রধান। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে রিলায়্যান্সের এক মুখপাত্র জানান, Qwik Supply Chain Private Limited রিলায়্যান্সের ভর্তুকিপ্রাপ্ত নয়।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget