এক্সপ্লোর

৪৮ ঘন্টার মধ্যেই বেড়ে গেল প্রথম দফার নির্বাচনে ভোটের হার

কলকাতা: রাজ্যের প্রথম দফায় ১৮ আসনের নির্বাচনের ২ দিন পর ভোটদানের হার বাড়ল ৩.৩ শতাংশ। এবার ১৮টি বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল ৮০.৯২ শতাংশ। কিন্তু প্রথম দফার ভোট শেষ হওয়ার ২ দিন পর রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটদানের হার বেড়ে হয়েছে ৮৪.২২ শতাংশ। বুধবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সুনীল কুমার গুপ্তা সংশোধিত ভোটের হারের কথা জানিয়েছেন। গণনার ভুলে কমিশনের দেওয়া পরিসংখ্যানে ১ শতাংশ পর্যন্ত তারতম্য স্বাভাবিক ঘটনা বলে জানিয়েছেন ভোট বিশেষজ্ঞরা। কিন্তু সেই সংখ্যাটাই তিন শতাংশ ছাড়িয়ে যাওয়াটাকে একেবারেই ভাল ভাবে দেখছেন না তাঁরা। আর এখানেই ফের উঠে এসেছে ভূতুড়ে ভোটারের তত্ত্ব। বিরোধীরা এরমধ্যে বেনিয়ম থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। প্রথম দফার নির্বাচনের দিন যে ভোটের হার প্রকাশ করা হয়েছে তা ছিল ২০১৪-র লোকসভা নির্বাচনের তুলনায় ৩.৫ শতাংশ কম। এই পরিসংখ্যান দেখে বিরোধী সহ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেছিলেন যে, ভূতুড়ে ভোটারের ভূত এবার হয়ত আর মাথা তুলতে পারেনি। কিন্তু সংশোধিত পরিসংখ্যানে বেনিয়মের আশঙ্কা জোরাল করল বলেই মনে করা হচ্ছে। নয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে, পশ্চিম মেদিনীপুরের চারটি , বাঁকুড়ার দুটি এবং পুরুলিয়ার একটি আসনে ভোটের হার কমপক্ষে তিন শতাংশ বেড়েছে। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া-এই দুই জেলায় মোট ভোটের হার বেড়েছে ৪ শতাংশের বেশি।  দেখে নেওয়া যাক কয়েকটি কেন্দ্রে বেড়ে যাওয়া ভোটের হার আসন               ভোটের দিন (৪ এপ্রিল)           সংশোধিত হার নয়াগ্রাম              ৮০.৭২                               ৮৪.৭৮ শালবনি               ৮৬.৬১                             ৯০.১৮ মেদিনীপুর            ৭৮.৭৭                              ৮৪.৪২ বিনপুর                ৮১.২৫                               ৮৪.৩৪ রাইপুর                ৮২.২৭                                ৮৬.৭৪ তালডাংরা             ৮০.৭২                             ৮৬.৭৭ জয়পুর                 ৭৮.৩৩                            ৮১.৮৭

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget