এক্সপ্লোর

মহিলাদের সম্পর্কে কটূক্তি করতেই পারে না গম্ভীর, প্রাক্তন সতীর্থের পাশে দাঁড়িয়ে জোরাল বার্তা লক্ষ্মণ-হরভজনের

অতিশি, আম আদমি পার্টির সর্বভারতীয় আহ্বায়ক, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে মানহানির মামলার নোটিশও পাঠিয়েছেন গম্ভীর

নয়াদিল্লি: তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, আম আদমি পার্টির পূর্ব দিল্লির প্রার্থী অতিশির বিরুদ্ধে নির্বাচনী প্রচারপত্রে 'অশ্লীল ও সম্মানহানিকর' মন্তব্য করেছেন। ক্রিকেটের বাইশ গজ ছেড়ে রাজনীতির ময়দানে নামা গৌতম গম্ভীরের পক্ষে যে অভিযোগ বেশ অস্বস্তিকর ছিল। তবে জাতীয় দলের প্রাক্তন ওপেনার পাশে পেয়ে গেলেন জাতীয় দলের এক সময়ের দুই সতীর্থকে। ভি ভি এস লক্ষ্মণ ও হরভজন সিংহ। দুই ক্রিকেটারই স্পষ্টভাবে জানিয়ে দিলেন, মহিলাদের নিয়ে কটূক্তি করতেই পারেন না গম্ভীর। বৃহস্পতিবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন অতিশি। শুক্রবার যা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন লক্ষ্মণ। গম্ভীরের পাশে দাঁড়িয়ে জাতীয় দলের প্রাক্তন তারকা টুইট করেছেন, 'গৌতম গম্ভীরকে নিয়ে গতকাল যা হয়েছে সেটা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছি। ওকে প্রায় দুই দশক ধরে চেনার সুবাদে মহিলাদের প্রতি ওর শ্রদ্ধা, মনোভাব সম্পর্কে আমি পুরোপুরি ওয়াকিবহাল। এরকম ও বলতেই পারে না।' লক্ষ্মণের মতো একই সুর শোনা গিয়েছে অফস্পিনার হরভজন সিংহের গলায়। গম্ভীরের পাশে দাঁড়িয়ে বার্তা দেওয়ার জন্য 'টার্বুনেটর'ও বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার মঞ্চকে। হরভজন টুইট করেছেন, 'গম্ভীরকে নিয়ে বিতর্কের কথা জেনে বিস্মিত। আমি ওকে খুব ভালভাবে চিনি এবং মহিলাদের নিয়ে ও কোনওদিনও কটূক্তি করবে না। ও জিতবে না হারবে, সেটা পরের কথা। তবে গম্ভীর এসব অভিযোগের ঊর্ধ্বে।' অতিশির অভিযোগের পর কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন গম্ভীর নিজেও। বলেছিলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন। পাশাপাশি অতিশি, আম আদমি পার্টির সর্বভারতীয় আহ্বায়ক, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে মানহানির মামলার নোটিশও পাঠিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget