এক্সপ্লোর

Goa Assembly Election 2022 : গোয়ায় প্রথম দফায় ১১ জনের প্রার্থীতালিকা ঘোষণা তৃণমূলের, রয়েছেন ২ প্রাক্তন মুখ্যমন্ত্রী

Goa Assembly Election 2022 : গোয়ার ৪০টি বিধানসভা আসনের মধ্যে ১১টিতে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। ১০টি আসন তারা মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে ছাড়ছে...

কৃষ্ণেন্দু অধিকারী, পানাজি : গোয়ায় (Goa) প্রথম দফায় ১১ জনের প্রার্থীতালিকা (Candidate List) ঘোষণা করল তৃণমূল (TMC)। প্রার্থী তালিকায় রয়েছেন- গোয়ার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তৃণমূলে যোগ দিয়েই, টিকিট পেলেন গোয়া ফরওয়ার্ড পার্টির এক প্রাক্তন নেতা।

গোয়ার ৪০টি বিধানসভা আসনের মধ্যে ১১টিতে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। ১০টি আসন তারা মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে ছাড়ছে। 

তৃণমূলের প্রথম এগারো জনের প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন কংগ্রেস ছেড়ে আসা, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। যাঁকে সম্প্রতি রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল। তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন গোয়ার আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী, NCP ছেড়ে আসা চার্চিল আলেমাও। ২০১৪ সালের লোকসভা ভোটে দক্ষিণ গোয়া কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন আলেমাও। সেবার তিনি হেরে যান। তারপরই তৃণমূল ছেড়ে ছেড়ে যোগ দেন NCP-তে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের সময় আবার NCP ছেড়ে তিনি তৃণমূলে যোগ দেন। এবার ফের বিধানসভা ভোটে তাঁকে প্রার্থী করল তৃণমূল। 

তৃণমূল সাংসদ ও গোয়ার দায়িত্বপ্রাপ্ত নেত্রী মহুয়া মৈত্র বলেন, গোয়ায় তৃণমূল প্রার্থী করেছে জগদীশ বোবেকে। যিনি মঙ্গলবারই কংগ্রেসের সহযোগী দল, গোয়া ফরওয়ার্ড পার্টি ছেড়ে তৃণমূলে যোগ দেন।

গোয়ায় কংগ্রেসে আগেই ভাঙন ধরিয়েছে তৃণমূল। তার মধ্যে লাভু মামলেদার ও অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেঙ্কোর মতো নেতারা আবার এর মধ্যে তৃণমূল ছেড়েও দিয়েছেন। এবার গোয়ায় কংগ্রেসের সহযোগী দল গোয়া ফরওয়ার্ড পার্টিতেও ভাঙন ধরাল তৃণমূল।

আরও পড়ুন ; গোয়ায় ভোটের ফল ত্রিশঙ্কু হলে কাকে সমর্থন আপের ? যা বললেন কেজরিওয়াল...

কংগ্রেস অবশ্য শুরু থেকেই অভিযোগ করছে, গোয়ায় বিরোধী ভোট ভাগ করে, আদতে বিজেপির সুবিধা করে দিতে চাইছে তৃণমূল। সম্প্রতি প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও গোয়ায় কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা পি চিদম্বরম ট্যুইট করেন, আমার মূল্যায়ণ, AAP (এবং TMC) শুধুমাত্র গোয়ায় অ-বিজেপি ভোটকে ভাগ করতে পারবে। আর সেটাই নিশ্চিত করেছেন অরবিন্দ কেজরিওয়াল।

যদিও এব্যাপারে মহুয়া মৈত্র বলেন, চিদম্বরমকে একসঙ্গে জোট করব বলেছিলাম। ওরা বলেছে একা লড়বে। কে কার ভোট ভাঙছে চিদম্বরমের ভাবা উচিত। আমরা বলেছিলাম ইগো ছেড়ে একসঙ্গে লড়াই করি। ওরা বলেছে একা লড়ব।

সোমবারই ফের গোয়ায় পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সারাদিন দফায় দফায় দলীয় নেতৃত্ব এবং ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে তিনি বৈঠক করেন। এদিনই গোয়ায় তৃণমূল, যুব তৃণমূল এবং মহিলা তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা করা হয়। 

সমুদ্রপাড়ের এই রাজ্যে তৃণমূলের সহ সভাপতি করা হয়েছে সদ্য দলে দলে আসা, অভিনেত্রী নাফিসা আলিকে। 

এদিকে অভিষেকের গোয়া-যাত্রা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, শীতকালে ঘুরতে যাওয়ার পক্ষে ভাল। ঘুরে বেড়াবে, জায়গাটা উপভোগ করবে।

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা ভোট। ফল ঘোষণা ১০ মার্চ।

 

সেরা শিরোনাম

BHEL Recruitment : ৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget