এক্সপ্লোর

Gujarat Election Result: এখনও তাড়িয়ে বেড়াচ্ছে সেতু বিপর্যয়ের বিভীষিকা, মোরবিতে এগিয়ে বিজেপি প্রার্থীই

Gujarat Election 2022 Result: ইংরেজ আমলে তৈরি মোরবির ঝুলন্ত সেতুর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। গত ৩০ অক্টোবর ভিড়সমেত ছিঁড়ে পড়ে ওই সেতু। তাতে শিশু, মহিলা-সহ প্রায় ১৪০ জনের মৃত্যু হয়।

নয়াদিল্লি: সেতু বিপর্যয় (Morbi Bridge Collapse) নিয়ে রাজনীতি করতে চাননি রাহুল গান্ধী। কিন্তু তড়িঘড়ি প্রার্থিতালিকায় রদবদল ঘটে যায়। পাটিদার অধ্যুষিত মোরবিতে তার সুফল পাচ্ছে বিজেপি (BJP)। মাস দেড়েক আগে যে মোরবিতে ঝুলন্ত সেতু ছিঁড়ে পড়ে শিশু-সহ শতাধিকের সলিল সমাধি ঘটে, বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Election 2022) সেখানে এগিয়ে গেলেন  রয়েছেন বিজেপি-র প্রার্থী কান্তিলাল অম্রুতিয়া। 

সেতু বিপর্যয়ের মোরবিতেও এগিয়ে বিজেপি-র প্রার্থী

বিজেপি-র পাঁচ বারের বিধায়ক কান্তিলাল। মোরবি থেকেই পাঁচ-পাঁচ বার বিধায়ক হন। কিন্তু ২০১৭-র বিধানসভা নির্বাচনে কংগ্রেস ছেড়ে আসা ব্রিজেশ মিশ্রকে সেখানে প্রার্থী করে বিজেপি। গুজরাতের মন্ত্রিত্বও পান তিনি। গত ৩০ অক্টোবর সেতু ভেঙে পড়ার পর স্থানীয় প্রশাসনের ঘাড়ে দোষ চাপে। টেন্ডার দেওয়ায় দুর্নীতি, কারচুপির অভিযোগ ওঠে। 

ওই একই সময়ে কান্তিলাল খবরের শিরোনামে উঠে আসেন সম্পূর্ণ ভিন্ন কারণে। সেতু বিপর্যয়ের পর নদীতে ঝাঁপিয়ে পড়েন তিনি। উদ্ধারকার্যে হাত লাগান। এর পরই তড়িঘড়ি প্রার্থিতালিকায় রদবদল ঘটানো হয় বলে জানা যায় বিজেপি সূত্রে। ব্রিজেশের পরিবর্তে মোরবিতে ফের প্রার্থী করা হয় কান্তিলালকে। এই মুহূর্তে তিনিই এগিয়ে রয়েছেন দৌড়ে। মোরবিতে পঙ্কজ রংসারিয়াকে প্রার্থী করেছে আম আদমি পার্টি।  সেখানে কংগ্রেসের প্রার্থী জয়ন্তিলাল জেরজভাই পটেল। 

আরও পড়ুন: Gujarat Election 2022: ভবিষ্যতের নিরাপত্তা বিজেপি-র কাছেই, বললেন গুজরাতে দলের প্রার্থী হার্দিক

ইংরেজ আমলে তৈরি মোরবির ঝুলন্ত সেতুর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। গত ৩০ অক্টোবর ভিড়সমেত ছিঁড়ে পড়ে ওই সেতু। তাতে শিশু, মহিলা-সহ প্রায় ১৪০ জনের মৃত্যু হয়। ওই বিপর্যয়ের জন্য দায়ী করা হয় স্থানীয় প্রশাসনকেই। জানা যায়, ঘড়ি তৈরির সংস্থা ওরেভাকে সেতু মেরামতির বরাত দেওয়া হয়, যাদের এই সংক্রান্ত কোনও পূর্ব অভিজ্ঞতাই ছিল না। 

শুধু তাই নয়, মেরামতির বরাত নিলেও, জং ধরা রড, পাত, কিছুই বদলানো হয়নি বলে জানা যায়। জংয়ের উপর রং চাপিয়ে দেওয়া হয়। এর পর পৌরসভার তরফে স্বাস্থ্যপরীক্ষা ছাড়াই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। ঝুলন্ত ওই সেতুতে নির্দিষ্ট সংখ্যক মানুষেরই একসঙ্গে যাওয়ার অনুমতি ছিল। কিন্তু তার চেয়ে ঢের বেশি মানুষকে টিকিট বিক্রি করা হয়।

বিপর্যয়ের পর মোরবিতে প্রার্থী বদল করে বিজেপি

দুর্ঘটনার পরও ওই ঘড়ি তৈরির সংস্থার মালিক, কর্তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। এমনকি তাঁদের কোনও খোঁজও মেলেনি। বরং সেতুর টিকিট বিক্রেতা, নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় সংস্থার এক ম্যানেজারকে, যিনি আদালতে সেতু বিপর্যয়কে দৈব ঘটনা বলে উল্লেখ করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget