এক্সপ্লোর

Gujarat Assembly Elections 2022: শুরুতেই বাজিমাত করবে আপ, নাকি বজায় থাকবে চেনা সমীকরণই! আজ প্রথম দফার ভোট গুজরাতে

Gujarat Elections 2022: এই গুজরাতেরই ভূমিপুত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আমদাবাদ: প্রাক-নির্বাচনী পরিস্থিতি বলছে, সোজা সাপটা হিসেব হওয়া মুশকিল এ বার। আবার রীতি বলছে, বরাবরের মতো নিরাপদ আশ্রয়ই বেছে নেবেন সাধারণ মানুষ (Gujarat Assembly Elections 2022)। সবমিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে এ বার গুজরাতে জল মাপতে হিমশিম খাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। সেই সব কাটাছেঁড়ার মধ্যেই চলে এল নির্বাচনের সন্ধি ক্ষণ। বৃহস্পতিবার বিধানসভা নির্বাচন গুজরাতে। আজ প্রথম দফায় ভোটগ্রহণ রয়েছে। ভোটগ্রহণ হবে ৮৯টি নির্বাচনী কেন্দ্রে। বাকি ৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ আগামী ৫ ডিসেম্বর (Gujarat Elections 2022)। 

প্রথম দফায় গুজরাতে ভোটগ্রহণ হবে ৮৯টি নির্বাচনী কেন্দ্রে

এই গুজরাতেরই ভূমিপুত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিগত ছয় নির্বাচনে পর পর বিজেপি-ই জয়ী হয়েছে গুজরাতে (Guajarat)। কিন্তু এত দিন গুজরাতে বিজেপি-র (BJP) মূল প্রতিপক্ষ ছিল কংগ্রেস। গতবার চমকে দেওয়ার মতো ফল করলেও, ক্ষমতাদখল থেকে দূরেই ছিল কংগ্রেস (Congress)। যাও বা আসন জিতেছিল, একে একে বিধায়কদের অনেকেই বিজেপি-তে গিয়ে উঠেছেন। সেই সঙ্গে রাজ্যে নয়া প্রতিদ্বন্দ্বী হিসেবে অবতীর্ণ হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP)। ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে গুজরাতে আগ্রাসী প্রচার চালিয়েছে তারা। তাই আগেভাগে হিসেব পাওয়া মুশকিল বলে ঠাহর হচ্ছে। 

আরও পড়ুন: Stock Market Closing: বুধে ইতিহাস গড়়ল বাজার, চলতি সপ্তাহেই ১৯,০০০ ছোঁবে নিফটি, কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?

এর আগে, ২০১৭-র বিধানসভা নির্বাচনে ১৮২ আসনের মধ্যে বিজেপি গুজরাতে ৯৯টি আসনে জয়ী হয়। কংগ্রেস জয়ী হয় ৭৭টি আসনে। সে বার কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার ছিল ৪১.৪ শতাংশ। এ বার সেই ভোটের প্রাপ্তিত ১২ শতাংশ কমতে পারে বলে ইতিমধ্যেই ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। বিজেপি ৪৫.৪ শতাংশ ভোট পেতে পারে, এ বারে ভোটের প্রাপ্তি কমতে পারে তাদেরও।

বাকি ৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ আগামী ৫ ডিসেম্বর

অন্য দিকে, কেজরিওয়ালের দল শুরুতেই ছক্কা হাঁকাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একধাক্কায় তাদের দখলে ২০ শতাংশের বেশি ভোট যেতে পারে বলে মনে করা হচ্ছে। মূলত কংগ্রেসের ভোটেই তারা ভাঙন ধরাবে বলে ধারণা তাঁদের। তবে মোরবির সেতু বিপর্যয়ের পর বিজেপি-র কিছু ভোটও হাতছাড়া হতে পারে বলে ধারণা অনেকের। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget