এক্সপ্লোর

PM Modi Speech:হিমাচলে প্রতি ৫ বছরে সরকার বদলেছে, এবারই ১%-র কম ব্যবধানে বিজেপি সেখানে হেরেছে: মোদি

Narendra Modi:‘হিমাচলে প্রতি ৫ বছরে সরকার বদলেছে। তবে এবারই শুধু ১ শতাংশের কম ব্যবধানে বিজেপি হেরেছে সেখানে‘,দিল্লিতে দলের সদর দফতরে বক্তব্য রাখতে গিয়ে বার্তা প্রধানমন্ত্রীর।

শিমলা: ‘হিমাচলে (himachal pradesh) প্রতি ৫ বছরে সরকার (government) বদলেছে। তবে এবারই শুধু ১ শতাংশের কম ব্যবধানে বিজেপি (BJP) হেরেছে সেখানে। এত কম ব্যবধানে কখনও হার-জিতের ফয়সালা হয়নি’, দিল্লিতে দলের সদর দফতরে বক্তব্য রাখতে গিয়ে বার্তা প্রধানমন্ত্রীর (prime minister)। সঙ্গে সংযোজন, 'হিমাচলবাসীর প্রতি আমাদের দায়বদ্ধতা একটুও কমবে না। আমাকে আগামী দিনে আরও ভাল কাজ করতে হবে।'

আর কী বললেন?
সকালে যখন ভোটগণনা শুরু হচ্ছে, তখন অবশ্য মনে হয়েছিল উত্তর ভারতের এই রাজ্য বিজেপির ঝুলিতেই যাবে। কিন্তু দিনের শেষে ছবিটা বদলে যায়। তবে প্রধানমন্ত্রীর ভাষণে পরাজয়ের থেকেও বেশি করে উঠে এসেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকটি। তিনি মনে করিয়েছেন, উত্তরের এই রাজ্যে প্রতি পাঁচ বছরে সরকার বদলের যে ধারা রয়েছে তাতে দেখা গিয়েছিল কখন ৫ শতাংশ, কখনও ৬ শতাংশ, কখনও আবার ৭ শতাংশের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে। কিন্তু এবার প্রথম এত অল্প ব্যবধানে ফলাফল স্পষ্ট হল। তাঁর কথায়, 'এর অর্থ একটাই। জনতাও বিজেপিকে জয়ী করতে আপ্রাণ চেষ্টা করেছেন।'

গুজরাত প্রসঙ্গে...
২০২৪-এ দেশের লোকসভা নির্বাচন। তাঁর প্রাক্কালে কার্যত সেমিফাইনালের মঞ্চে নিজের গড়ে কংগ্রেসকে হেলায় হারালেন মোদি-শাহ। গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসকে খোঁচা দিয়ে বললেন, 'গুজরাতের ভোটে সবথেকে বেশি আনন্দ পেয়েছি যুব সম্প্রদায়ের বিজেপিতে আস্থা রাখায়। প্রায় ১ কোটি ভোটার এমন ছিলেন, যাঁরা কংগ্রেসের কুশাসন দেখেন-ই নি। কিন্তু তাঁরা প্রত্যাখ্যান করেছেন কংগ্রেসকে। বলা ভাল, উন্নয়ন, প্রগতির রাজনীতিই যে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই ভাবনাতেই আস্থা রেখেছেন। নব প্রজন্ম সবসময় প্রশ্ন করে, তাঁদের প্রশ্নের ও চিন্তার  দিশা যে বিজেপি-ই দিতে পারে, সেই আস্থা তাঁরা রেখেছেন। তাঁরা বুঝিয়ে দিয়েছেন, দেশ সঙ্কটে থাকলে ভরসার নাম বিজেপি।' ১৮২ আসনের গুজরাত বিধানসভায় ১৫৭ টি আসনও জিতেছে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে মাত্র ১৬ আসন। আম আদমি পার্টি পেয়েছে ৪ টি ও অন্যান্য নির্দলরা পেয়েছে ৪ টি আসন। প্রসঙ্গত, পদ্ম ব্রিগেড গুজরাতে জিততে চলেছে ৮০ শতাংশের বেশি আসনে। গুজরাতের ইতিহাসে সবচেয়ে শোচনীয় ফল কংগ্রেসের। গুজরাতে এখনও পর্যন্ত বিজেপির ভোটপ্রাপ্তির হার ৫৩ শতাংশ। কংগ্রেসের ভোটপ্রাপ্তির হার ২৮ শতাংশ। আপের ভোটপ্রাপ্তির হার ১৩ শতাংশ। প্রসঙ্গত, বিগত ২৭ বছর ধরে গুজরাত বিজেপি-র দখলে। আরও একবার সেখানে ক্ষমতায় ফিরল তারা। ১৯৮৫ সালে কংগ্রেসের ১৪৯ আসনজয়ের লক্ষ্যমাত্রাও এ বার ছাড়িয়ে গেল বিজেপি। প্রসঙ্গত, ২০০২ সালে গুজরাত দাঙ্গার পর এ যাবৎ বিজেপি-র সর্বাধিক আসন সংখ্যা ছিল ১২৭।     

আরও পড়ুন:ব্রাজিলের ম্যাচ দিয়ে শুরু, কোয়ার্টার ফাইনালে কবে, কোন দল, কাদের বিপক্ষে মাঠে নামবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget