এক্সপ্লোর

HP Elections Result 2022: বেলা গড়াতেই বদলাল ছবি, ৪০ আসনে জিতে হিমাচলে সরকার গড়ার পথে কংগ্রেস

Congress Takes Over:সকালে গণনা শুরুর পর বেশ কিছুক্ষণ পর্যন্ত যা ট্রেন্ড ছিল তাতে বিজেপি যে হিমাচল প্রদেশে ফিরতে চলেছে, তা ধরেই নিয়েছিলেন অনেকে। কিন্তু বেলা গড়াতেই বদলে যায় ছবিটা। হাসি ফুটতে থাকে হাতশিবিরের মুখে।

শিমলা: সকালে গণনা (counting) শুরুর পর বেশ কিছুক্ষণ পর্যন্ত যা ট্রেন্ড ছিল তাতে বিজেপি (BJP) যে হিমাচল প্রদেশে (himachal pradesh) ফিরতে চলেছে, তা ধরেই নিয়েছিলেন অনেকে। কিন্তু বেলা গড়াতেই বদলে যায় ছবিটা। হাসি ফুটতে থাকে হাতশিবিরের (congress) মুখে। শেষ হাসিটাও তাঁরাই হাসলেন। বিধানসভা ভোটের ফল অনুযায়ী, কংগ্রেস হিমাচল প্রদেশের ৪০ টি আসন জিতেছে। অন্য দিকে বিজেপির ঝুলিতে গিয়েছে ২৩ টি আসন। ২টিতে এগিয়ে তারা। ৩টি নির্দলদের দখলে। অর্থাৎ কোনও বড়সড় পরিবর্তন না হলে হিমাচলে সরকার গড়ার কথা কংগ্রেসেরই।

প্রস্তুতি...
৬৮ আসনের বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হতে হলে ৩৫টি আসন পাওয়া দরকার। কংগ্রেস যা এর মধ্যেই ঝুলিতে পুরেছে। হিমাচলে দলের পারফরম্যান্স নিয়ে বার্তা এসেছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে। তিনি বলেন, 'আমরা রাজ্যের মানুষের আশা-আকাঙ্খা পূরণের জন্য ভবিষ্যতেও কাজ করার চেষ্টা করব। মানুষের অসুবিধা তুলে ধরব।' ইতিমধ্যে বিদায়ী মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বলেছেন, 'বিজেপি ভবিষ্যতেও সদর্থক ভূমিকা পালন করবে।' তবে এখনই গা আলগা দেওয়ার জায়গা নেই বলে মনে করছে কংগ্রেস। ভোটের ফল পুরোপুরি ঘোষণার পর নবনির্বাচিত বিধায়কদের নিয়ে চণ্ডীগড়ে একটি বৈঠক করার কথা কংগ্রেসের। সূত্রের খবর, সেখানে পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য প্রস্তাব গ্রহণের কথা। রাজীব শুক্লার পাশাপাশি সেখানে ছত্তিসগড়ের মুখ্য়মন্ত্রী ভূপেশ বাঘেল এবং বর্ষীয়ান নেতা ভূপিন্দর হুডাকেও পর্যবেক্ষক করে পাঠাচ্ছে দল। ইতিমধ্যেই দল ভাঙানোর আশঙ্কায় বিধায়কদের একজোট থাকার বার্তা দিয়েছে কংগ্রেস। মোহালির রিসর্টে সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা রয়েছে।

অভিযোগ বাঘেলের: জয়ের দোরগোড়ায় পৌঁছে যাওয়া কংগ্রেস  প্রার্থীদের ভয় দেখাচ্ছে বিজেপি, অভিযোগ ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। হিমাচল প্রদেশ দখলে রাখতে গেরুয়া শিবির যে কোনও পর্যায়ে যেতে পারে, আশঙ্কা তাঁর। এদিন হিমাচলে আসারও কথা রয়েছে কংগ্রেসি মুখ্যমন্ত্রীর। তার আগে, রায়পুর থেকে হেলিপ্যাডে ওঠার মুখে বললেন, 'আশাই করেছিলাম যে হিমাচলে আমাদের সরকার হবে। সেই দিকেই এগোচ্ছে পরিস্থিতি।' কিন্তু একই সঙ্গে তাঁর সংযোজন, 'আমাদের নেতাদের দিকেও খেয়াল রাখা দরকার। বিজেপি যে কোনও পর্যায়ে যেতে পারে।'

লড়াই একনজরে: হিমাচল প্রদেশে বিজেপি-কংগ্রেস জোর টক্কর। গত ৩ দশকে কোনও দল পরপর দু’বার ক্ষমতায় আসতে পারেনি হিমাচল প্রদেশে। ট্রেন্ড বজায় রেখে এবার নাড্ডার রাজ্যে ক্ষমতা দখলের পথে কংগ্রেস। হিমাচল প্রদেশের বিধানসভা ৬৮ আসনের। বিজেপি ও কংগ্রেস সবকটি আসনেই তাদের প্রার্থী দিয়েছিল। আপ (AAP) একটি আসনে প্রার্থী দেয়নি। বাকি ৬৭টি আসনে লড়ে। হিমাচলের লড়াইয়ে রয়েছে বহুজন সমাজবাদী পার্টিও (BSP)। তারা লড়েছিল ৫৩টি আসনে। আরও একটি দল রাষ্ট্রীয় দেবভূমি পার্টি লড়ে ২৯টি আসনে। সিপিআইএম লড়ে ১১টি আসনে। হিমাচল জন ক্রান্তি পার্টি লড়ে ৬টি আসনে।

আরও পড়ুন:মোদির রাজ্যে অনেক এগিয়ে বিজেপি, কোথায় দাঁড়িয়ে কংগ্রেস-আপের গ্রাফ ?

        

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget