এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: 'দেওয়াল দখল'-কে কেন্দ্র করে ISF-TMC-র খণ্ডযুদ্ধ, ফের অশান্ত ভাঙড়, আহত একাধিক

Bhangar Chaos: আবারও অশান্ত ভাঙড়, আইএসএফ তৃণমূলের মধ্যে খণ্ড যুদ্ধের ঘটনায় মাথায় আঘাত একাধিক জনের..

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা:  উৎসবের আবহের মাঝেই পৃথক ছবি দক্ষিণ ২৪ পরগনায়। লোকসভা ভোটের আগে (Lok Sabha Polls 2024) ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় (Bhangar)। জেলবন্দি আরাবুল ইসলামের খাস তালুক পোলেরহাট থানা এলাকার সাতুলিয়ায় সংঘর্ষে জড়ালেন তৃণমূল ও ISF কর্মীরা। আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন। ISF-এর অভিযোগ, গতকাল তাঁদের বুথ সভা চলাকালীন কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল কর্মী, সমর্থকরা। চলে মারধর। ISF কর্মীরাই আক্রমণ করেছে বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। পোলেরহাট থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ (Police)।

 দেওয়াল দখলকে কেন্দ্র করে আবারও অশান্ত ভাঙড়। আইএসএফ তৃণমূলের মধ্যে খণ্ড যুদ্ধের ঘটনায় মাথা ফাঁটল একাধিক জনের। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ। দেওয়াল দখলকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূলের মধ্যে খণ্ড যুদ্ধের ঘটনায় সোমবার জিরানগাছা বাগান আইট গ্রামে ছড়াল ব্যাপক উত্তেজনা। দুপক্ষের মারধরের ঘটনায় আহত একাধিক। আইএসএফের দেওয়াল দখল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের অভিযোগ বাড়ি মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখছিল তৃণমূল সমর্থকরা। সেই সময় আইএসএফের কর্মীরা এসে তৃণমূল কর্মীদের মারধর করে।মারধরের ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে পোলেরহাট থানার বিরাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

লোকসভা ভোটের দেওয়াল লেখাকে কেন্দ্র করে ফের একবার অশান্ত হয়ে উঠল ভাঙড়। অভিযোগ, একে অপরের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়ান তৃণমূল ও ISF কর্মীরা। দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। দেওয়াল তুমি কার? লোকসভা ভোটের দেওয়াল লেখা ঘিরে ফের একবার তপ্ত হয়ে উঠল ভাঙড়। সরাসরি সংঘর্ষে জড়াল তৃণমূল-ISF দু'পক্ষ। হাতাহাতি, মারধরের জেরে কারও ফাটল মাথা। আবার কারও হাত কেটে ঝরল রক্ত। পঞ্চায়েত নির্বাচনের সময় বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়! সংঘর্ষ, বোমাবাজি থেকে খুন- বাদ যায়নি কিছুই। 

এবার লোকসভা নির্বাচনের মুখেও ভাঙড়ে ফিরল সেই উত্তেজনার চেনা ছবি। রীতিমতো খণ্ডযুদ্ধে জড়ায় তৃণমূল ও ISF। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, এলাকায় গিয়ে যুযুধান দু'পক্ষকে সামলাতে হয় পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনীকে।ISF-এর অভিযোগ, দেওয়ালে তাঁদের নাম দিয়ে চিহ্নিত করা থাকলেও তা মুছে ফেলে নিজেদের প্রার্থীর নাম লেখা শুরু করে তৃণমূল।ISF কর্মী মহম্মদ আলি আকবর মোল্লা বলেন, আমাদের যে দেওয়ালগুলোয় ISF বলে লেখা ছিল, সেগুলো মুছে দিয়ে লিখছে। 

আরও পড়ুন,' তৃণমূলের রংবাজি দরকার হয় না..', তাপসের পাল্টা কুণাল

ভাঙর (২) পঞ্চায়েত সমিতি  তৃণমূল নেতা ও সদস্য খায়রুল ইসলাম বলেন,মহিলাদের লেলিয়ে দিয়ে ইট পাথর ছোড়া এবং বচসার সৃষ্টি করে। অকথ্য ভাষায় মহিলারা গালিগালাজ করে। আমাদের ৪-৫জন ছেলেকে বেধড়ক মারধর করে। ISF কর্মীদের আক্রান্ত হওয়ার খবর পেয়ে ভাঙড়ে গিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন, ISF-এর কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে লড়েছে। রক্ত ঝরিয়ে লড়েছে। আজকে তাঁদের যদি রক্ত ঝরে, তাঁদের পাশে এসে দাঁড়াব না!একশোবার দাঁড়াব। আমরা সব একসাথে আছি। তৃণমূল যদি এটা শুরু করে, তাহলে ওদের বুঝতে হবে, এর যদি প্রত্যাঘাত আসবে, সেইটা ওদের পক্ষেও অসুবিধা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget