এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: ' তৃণমূলের রংবাজি দরকার হয় না..', তাপসের পাল্টা কুণাল

Kunal On Tapas: বসন্ত উৎসবের মাঝেই প্রচার অটুট, সদ্য ছেড়ে আসা শিবিরকেই নাম না করে নিশানা বিজেপি প্রার্থী তাপসের, এবার উত্তর দিলেন কুণাল ঘোষ।

কলকাতা: রংবাজির রাজনীতি বন্ধ হোক। উত্তর কলকাতার মানুষ দুষ্টের দমন, শিষ্টের পালন করবে। হুঁশিয়ারি দিলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় (Tapas Roy)। সতর্ক থাকতে হবে, অতিরিক্ত আত্মবিশ্বাসের অবকাশ নেই। কুণাল ঘোষের (Kunal Ghosh) সুর নরমে তৈরি হয়েছে নতুন জল্পনা।এদিন সুকিয়া স্ট্রিটে নিজের পাড়ায় দোল উৎসবে মাতলেন কুণাল ঘোষ। কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে সকলের সঙ্গে মিলে আবির খেললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তাপসের হুঁশিয়ারির পাল্টা উত্তর দিয়ে বললেন, 'কলকাতা উত্তর কেন্দ্রে জিতবে তৃণমূলই। তাঁদের রংবাজি দরকার হয় না', দাবি কুণাল ঘোষের।

 এদিন কলকাতা উত্তর বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, 'রঙের রাজনীতি চলুক, গণতন্ত্রে তার তো কোনও বাধা নেই। রংবাজির রাজনীতি বন্ধ হোক। আমার স্লোগান থাকবে মুঝে রং দে গেরুয়া। এদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, তাপস রায় নিজস্ব কোনও একটা অবস্থান থেকে তিনি বিজেপিতে গেছেন, সেটা সবাই জানে। ফলে তৃণমূলের আত্মতুষ্টি বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনও অবকাশ নেই। 
 
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে কী হবে এবার? এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে দু দশক ধরে তৃণমূল করা তাপস রায়কে। উল্টোদিকে তৃণমূলের বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। আর সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে যাঁর জটিল সমীকরণের কথা সবাই জানেন সেই কুণাল ঘোষের গলাতেই তাপস রায় সম্পর্ক ইঙ্গিতপূর্ণভাবে নরম সুর। দুষ্টের দমন শিষ্টের পালন বলছেন, নতুন রঙের উদয় হবে? প্রশ্নের উত্তরে তাপস রায় বলেন, সেটাই তো হওয়া উচিত। নতুন রঙের উদয়ই তো হওয়া উচিত এবং জগৎ পরিবর্তনশীল। বাংলার বুকে আজ যা অবস্থা, উত্তর কলকাতাও তো তার বাইরে নয়। সেখানকার মানুষের একটা চাহিদা আছে, যন্ত্রণা আছে। নিশ্চিতভাবে সেই চাহিদা থেকে, সেই যন্ত্রণার থেকে মুক্তির জন্য তারা দুষ্টের দমন, শিষ্টের পালন করবে। 

কুণাল ঘোষ বলেন, যে সব পকেট থেকে সুদীপবাবু আগেরবার বড় লিড নিয়েছিলেন, 'আশা করি লিডগুলি অব্যাহত থাকবে, কিন্তু যেহেতু এমন একজন প্রার্থী যিনি তৃণমূল পরিবার থেকে গেছেন এবং তৃণমূলের গ্রাসরুটের সঙ্গে তাঁর সুসম্পর্ক, ফলে তৃণমূলকে কিন্তু সতর্ক, আমরা সবাই খুব সতর্ক হয়ে আছি।' ২০০৯ সাল থেকে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র টানা তৃণমূলের দখলে রয়েছে। তিনবারই জিতেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু, দিন কয়েক আগেও তৃণমূলে থাকাকালীন তাপস রায় ও কুণাল ঘোষ একযোগে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন।

আরও পড়ুন, 'আতঙ্কে দেবশ্রীকে কলকাতা দক্ষিণে এনেছে BJP..', কটাক্ষ তৃণমূল প্রার্থী মালা রায়ের

কুণাল ঘোষ বলেন, বিজেপিটা তো সুদীপ বন্দ্যোপাধ্যায় চালান। সুদীপবাবুর অসুবিধা হচ্ছে যাঁকে দেখতে পারতেন না, সে কাউন্সিলর হয়ে গেছে, সে বিজেপিতে জয়েন করে গেছে বলে সুদীপবাবুর একটু অসুবিধা হচ্ছে। কতবড় অপদার্থ, তাঁর স্ত্রী হচ্ছে MLA, নয়না বন্দ্য়োপাধ্য়ায়। শেষমেশ অবশ্য কুণাল ঘোষ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়িতে চায়ের আড্ডায় গেলেও, তৃণমূল ছেড়ে বেরিয়ে এসেছেন তাপস রায়। ৫ বারের বিধায়ক তাপস,গত ৬ মার্চ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। কলকাতা উত্তরে সুদীপ বনাম তাপস। হেভিওয়েটদের লড়াইয়ে বদলাবে কলকাতা উত্তরের সমীকরণ? ১ জুন, শেষ দফায় ভোট হবে কলকাতা উত্তরে। জুনেই মিলবে সব জবাব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget