এক্সপ্লোর

Panchayat Elections 2023: 'কীভাবে বাংলা চালাচ্ছেন মমতা, পৃথিবীকে দেখাতে চাই', আজ ডায়মন্ড হারবারে বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং টিম'

Elections: গতকালই রাজ্যে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে ৫ বিজেপি সাংসদের টিম আসে বাংলায়।

ডায়মন্ড হারবার: গতকালের পর আজ ফের ভোট-সন্ত্রাসের (Panchayat Election) খোঁজে বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং টিম' (BJP Fact Finding Team)। প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের (Ravi Sankar Prasad) নেতৃত্বে আজ ডায়মন্ড হারবারে (Diamond Harbour) যাচ্ছেন তাঁরা।  'কীভাবে বাংলাকে মমতা বন্দ্যোপাধ্য়ায় চালাচ্ছেন, পৃথিবীকে দেখাতে চাই। আমরা মানুষের কষ্ট বুঝতে এসেছি, মমতার সার্টিফিকেট চাই না'।                               

এ দিন সংবাদ মাধ্যমের সামনে এমনটাই মন্তব্য বিজেপির ফ্যাক্ ফাইন্ডিং কমিটির প্রধান প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের। ভোট-সন্ত্রাসের খতিয়ান নিতে রাজ্যে এসেছে বিজেপির ৪ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ভোট ঘিরে এত সংঘর্ষ, এত মৃত্যু, বোমা, গুলি। গণতন্ত্রে এটা কি কাম্য? গতকাল এই প্রশ্ন করেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য রবিশঙ্কর প্রসাদের। 

গতকালই রাজ্যে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে ৫ বিজেপি সাংসদের টিম আসে বাংলায়। হিঙ্গলগঞ্জে ভোট সন্ত্রাসে ঘরছাড়ার পরিবারের সঙ্গে কথা বলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম করে কড়া ভাষায় আক্রমণও করেন। পাল্টা ফ্যাক্স ফাইন্ডিং টিম বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী। 

গণতন্ত্রের উৎসবে মৃত্যুমিছিল মনোনয়ন পর্ব, স্ক্রুটিনি, মনোনয়ন প্রত্যাহার, ভোট, ভোট গণনা হয়ে ফল ঘোষণার পরবর্তী সময়। সন্ত্রাসের ত্রাস তাড়া করে বেড়াচ্ছে বাংলাকে।  এই পরিস্থিতিতে রাজ্যে এসে পৌঁছল বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 

এই দলে রয়েছেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও বিজেপি সাংসদ সত্যপাল সিং, রাজদীপ রায়, রেখা ভার্মা ও উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ও বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলাল। 

এ দিকে প্রশাসনের সহযোগিতায় ব্যালট কারচুপির অভিযোগ তুলে বুধবার রায়গঞ্জ পলিটেকনিক কলেজের গণনা কেন্দ্রে চড়াও হন স্থানীয় বিজেপি সাংসদ। তুমুল বিক্ষোভের জেরে অসুস্থ হয়ে পড়েন রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডল। 

অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে গণনা কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলে, মালদায় গণনাকেন্দ্রের সামনেই ধর্নায় বসে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু।  উত্তর ২৪ পরগনার বাগদায় এই অভিযোগেই পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। এ দিন কলকাতা থেকে সোজা হিঙ্গলগঞ্জে যায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এর পর, উত্তরবঙ্গেও যাওয়ার কথা তাদের। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget