এক্সপ্লোর

একবিংশ শতাব্দী শাসন করবে ভারত, দাবি মোদীর

কাটরা (জম্মু ও কাশ্মীর) : একবিংশ শতাব্দীর ‘শাসক’ হতে চলেছে ভারত। জ্ঞানের মাধ্যমে ভারত এই ভূমির অগ্রগতির নতুন গাথা লিখবে। এমনটাই জানালেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার, জম্মু ও কাশ্মীরের কাটরায় শ্রী মাতা বৈষ্ণোদেবী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এসে মোদী বলেন, এই শতাব্দী জ্ঞানের শতাব্দী। আর ইতিহাসে যখনই জ্ঞানের সময় এসেছে, তখনই ভারত পথপ্রদর্শকের ভূমিকা নিয়েছে। মোদী বলেন, ভারত এই শতাব্দীতে নেতৃত্ব দেবে, কারণ এই শতাব্দীতে নেতৃত্ব দেওয়ার জন্য শক্তির প্রয়োজন। সেই শক্তি হল জ্ঞানের শক্তি, যা ভারতের সঙ্গে রয়েছে। তিনি আরও বলেন, দেশের ৮০ কোটি মানুষের গড় বয়স পঁয়ত্রিশের নীচে। দেশের প্রত্যেক যুবার স্বপ্ন ভারতের অগ্রগতির নতুন নির্মাণ করতে পারে। এদিন উপস্থিত পড়ুয়াদের উদ্দেশ্যে মোদী বলেন, সকলের মনে একটা প্রশ্ন জাগে। তা হল, এরপর কী! কিন্তু যাঁরা জানে ভবিষ্যতে কী আছে, তাঁরা অন্যদের ওপর নির্ভরশীল থাকে না। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মোদী বলেন, আপনাদের বাবা-মা আপনাদের জন্য কী করেছেন, তা স্মরণ করুন। তাঁরা আপনাদের কথা ভেবে নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন। মোদী আরও বলেন, আপনারা হয়ত ছোটবেলায় অনেক কিছু ভেবেছিলেন। কিন্তু, সেগুলি হয়ত চরিতার্থ করতে পারেননি। তাই বলে, সেসব ভেবে এখন কোনও লাভ নেই। জীবনে কী কী অর্জন করেছেন, সেই নিয়ে ভাবুন। পড়ুয়াদেরকে মোদীর বার্তা, কিছু হওয়ার জন্য নয়, কিছু করার জন্য স্বপ্ন দেখুন। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রসঙ্গ টেনে এনে মোদী বলেন, জম্মু ও কাশ্মীরের উন্নতির জন্য ইনসানিয়ত (মানবিকতা), কাশ্মীরিয়ত এবং জমহুরিয়ত (গণতন্ত্র)-কেই হাতিয়ার করেছিলেন বাজপেয়ী। কাশ্মীরকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এই পথই অবলম্বন করতে হবে। এদিন কাটরায় একটি সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধনও করেন মোদী।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget