এক্সপ্লোর

Karnataka Election Results: কোন গেম প্ল্যানে কর্নাটকে কংগ্রেসের বাজিমাত? আসল রহস্য কী?

Karnataka Congress Win:ঠিক কী কী কারণে মুখ থুবড়ে পড়ল বিজেপি, আর জয়ী হল কংগ্রেস?

কলকাতা: বিজেপির হাতে ছিল রাজ্যের শাসন। বিধানসভা ভোটে সেই রাজ্য ধরে রাখতে চেষ্টার কোনও কসুর করেনি বিজেপি। একাধিক হিন্দুত্ববাদী এজেন্ডা সামনে রেখে প্রচার রয়েছে। নরেন্দ্র মোদি, অমিত শাহ, যোগী আদিত্যনাথের মতো তারকা প্রচারক মাঠে নেমে একের পর এক সভা করেছেন। তবুও শেষ পর্যন্ত ভোটের ময়দানে কংগ্রেসের কাছে হারতেই হল পদ্ম শিবিরকে। কিন্তু কেন? ঠিক কী কী কারণে মুখ থুবড়ে পড়ল বিজেপি, আর জয়ী হল কংগ্রেস?

প্রদেশ নেতায় ভরসা:
কর্নাটকের নির্বাচনে আগাগোড়া প্রদেশ কংগ্রেস নেতার উপর ভরসা করেছে কংগ্রেস হাইকমান্ড। সে রাজ্যের প্রচার, কী কী ইস্য়ুতে প্রচার হবে সব রাশ ছিল প্রদেশ কংগ্রেসের হাতেই। 

মাস-লিডার:
ডি কে শিবকুমার এবং সিদ্দারামাইয়া এই দুজনেই কর্নাটক কংগ্রেসের এমন ২ নেতা যাঁরা জননেতা হিসেবেই পরিচিত। ফলে তাঁদের পরিচিতি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং জনপ্রিয়তা কংগ্রেসের পালে হাওয়া দিতে সাহায্য করেছে।

দূরে সরানো গিয়েছে দ্বন্দ্ব:
কর্ণাটকের রাজনীতিতে কান পাতলে শোনা যায় সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমারের মধ্যে দ্বন্দ্বের চোরাস্রোতে-র কথা। কিন্তু, ভারত জোড়ো যাত্রার সময় থেকে এই দুই নেতাকে একসঙ্গে ময়দানে নামাতে সক্ষম হয় কংগ্রেস নেতৃত্ব। তারপর থেকেই এই দুই নেতা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। কর্ণাটকের মাটি চষে তাঁরা প্রচার করেছেন। ১৩৬ জন প্রার্থীকে জিতিয়ে এনেছেন। নিজেরাও নিজেদের কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয়ী হয়েছেন।

দুর্নীতি ইস্যু:
কর্নাটকের বিদায়ী বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির একাধিক প্রচার ছিল। সেই ইস্যু বারবার প্রচারে সামনের সারিতে নিয়ে এসেছেন প্রদেশ কংগ্রেসের এই দুই কান্ডারী।

কংগ্রেসের আশ্বাস:
এই বিধানসভা নির্বাচনে একাধিক আশ্বাস দিয়েছে কংগ্রেস। মহিলাদের জন্য মাসিক ভাতা চালু, বেকারদের জন্য ভাতা চালু, সরকারি বাসে মহিলাদের বিনা টিকিটে ভ্রমণ-সহ একাধিক আশ্বাস রয়েছে। যা সাধারণ ভোটারদের কংগ্রেসের দিকে ঝুঁকিয়েছে বলে মনে করা হচ্ছে।

ভারত জোড়ো যাত্রা:
এই নির্বাচনের কিছুদিন আগেই কর্নাটকের উপর দিয়ে ভারত জোড়া যাত্রা নিয়ে গিয়েছিলেন রাহুল গাঁধী। সেখানে বিপুল জনসমর্থন মিলেছিল। ভোটের আগে যা বড়সড় সুবিধা দিয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ভোটপ্রচারেও এসেছেন রাহুল। বাসে উঠে, বাইকে চড়ে অভিনব প্রচার করেছেন।

লিঙ্গায়েত-ভোক্কালিগা সমীকরণ:
ইয়েদুরাপ্পাকে সরিয়ে দেওয়ায় লিঙ্গায়েতদের একটা বড় অংশ বিজেপির থেকে মুখ ফিরিয়েছে বলে ভোটের ফল দেখে বিশেষজ্ঞরা মনে করছেন। সেই ভোট গিয়েছে কংগ্রেসের ঝুলিতে। ভোক্কালিগাদের একটি অংশও জেডিএসের বদলে বেছে নিয়েছে কংগ্রেসকে।

ওবিসি-সংখ্যালঘুদের ভরসা:
কর্নাটকে জাতপাতের রাজনীতি কোনও অংশে কম নয়। সব দিকেই নজর দিয়েছিল বিজেপি। এছাড়া হিজাব বিতর্কের মতো ঘটনার পরে সংখ্যালঘুদের বড় অংশও ভরসা রেখেছে কংগ্রেসের উপর।

এই কারণগুলির জন্য়ই এবার দক্ষিণের রাজ্যে কংগ্রেসের বাজিমাত বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget