এক্সপ্লোর

Karnataka Elections Result 2023: ইতিহাস পাল্টানো কি এতই সহজ! প্রাণশক্তি ফিরে পান খোদ ইন্দিরা, সঙ্কটে কংগ্রেসের সহায় সেই কর্নাটকই

Congress: দেওয়ালে কারও মুখের ছবি উল্টো করে টাঙিয়ে রাখলেই ইতিহাস বদলে ফেলা যায় না।

বিজেন্দ্র সিংহ ও সুদীপ চক্রবর্তী: কর্নাটক বিধান সৌধের বাইরে এখনও রয়েছে রাজীব গাঁধীর হাত ধরে উন্মোচিত হওয়া দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি। কর্নাটকে কংগ্রেসের (Congress) বিপুল জয়ের দিনে, এই মূর্তিই যেন জানান দিল কয়েক যুগের বহু ওঠাপড়া, বহু প্রাপ্তি-অপ্রাপ্তির (Karnataka Elections Result 2023)। 

দেওয়ালে কারও মুখের ছবি উল্টো করে টাঙিয়ে রাখলেই ইতিহাস বদলে ফেলা যায় না। আরও একবার তা প্রমাণিত হয়ে গেল কর্নাটকে। বিপুল জনসমর্থন নিয়ে কর্নাটক বিধানসভায় পা রাখতে চলেছে কংগ্রেস। শনিবার বিপুল ভোটে রাজ্যে জয়লাভ করেছে তারা। আর সেই দিনই,
কর্নাটক বিধান সৌধের সামনে থাকা জওহরলাল নেহেরুর মূর্তি যেন নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে অনেক কিছুরই, অনেক ইতিহাসের তো বটেই।

১৯৯১ সালের ৮ ফেব্রুয়ারি কর্নাটক  বিধান সৌধের সামনে এই নেহেরুর এই মূর্তি উন্মোচন করেছিলেন তৎকালীন কংগ্রেস সভাপতি রাজীব গাঁধী।
এর তিনমাসের মধ্যেই ২১ মে, হত্যা করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী রাজীবকে। এর পর কাবেরী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। রাহুল গাঁধীর (Rahul Gandhi) বয়স তখন ছিল মাত্র ২১ বছর। বোন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা তখন সদ্য ১৮ পেরিয়েছেন। সেই সময় দল পরিচালনার দায়িত্ব একে একে কাঁধে তুলে নিয়েছিলেন বর্ষীয়ান নেতারা। চালকের আসনে ছিল গাঁধী পরিবারই।

আরও পড়ুন: Karnataka Election Results 2023: ‘আজও ভালবাসার কদর রয়েছে এই দেশে’, কর্নাটকে জয়ের পর প্রতিক্রিয়া রাহুলের

এর পর দীর্ঘদিন ক্ষমতার মসনদে থেকেছে কংগ্রেস। কিন্তু ইউপিএ সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর, কংগ্রেসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে একাধিক আঞ্চলিক দল। বিরোধীদের এককাট্টা করার স্ট্র্যাটেজি কংগ্রেসের হলেও, লাইমলাইট থেকে সরে যেতে শুরু করেছিল দল। জাতীয় স্তরে অক্সিজেনের প্রয়োজন পড়েছিল কংগ্রেসের। কর্নাটকের জয় যে কংগ্রেসকে ভরপুর অক্সিজেন জোগাল, তা বলাই বাহুল্য।

শনিবার কর্নাটক নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিধান সৌধের সামনে নেহরুর মূর্তির ফলকের লেখাগুলি যেন এক লহমায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে কয়েক দশক আগে। মাঝে ক্ষমতার হাতবদল হলেও, জনমানসে 'হাত' যে আজও প্রাসঙ্গিক সেই কথাই যেন বার বার প্রতিফলিত হচ্ছে।

কর্নাটক বিধান সৌধের ডানদিকে নেহরুর মূর্তি রয়েছে। আর ঠিক বাঁ দিকে মূর্তি রয়েছে বিআর আম্বেদকরের। বিধান সৌধের সামনে অশোক স্তম্ভের নীচে আজও জ্বলজল করছে একটি লেখা, 'Government Work is God's work.' আর কর্নাটকের সঙ্গে গাঁধী পরিবারের সম্পর্কও বহু পুরনো। ১৯৭৭ সালে উত্তরপ্রদেশের রায়বরেলি লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন ইন্দিরা গাঁধী (Indira Gandhi)। এর পর ১৯৭৮ সালে  চিকমাগালুর লোকসভা থেকে উপ নির্বাচনে জয়ী হন তিনি।

তাই স্মৃতিচারণ করতে শোনা যায় বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে। তিনি বলেন, "এই কর্নাটক একদিন চিকমাগালুর হয়েছিল। সেই নির্বাচনে জিতেছিলেন ইন্দির। কর্নাটক কখনও কংগ্রেসকে হারায়নি।" অধীরের কথায় ভুল নেই। আরও এক বার, সঙ্কটের মুহূর্তে সেই কর্নাটকই কংগ্রেসকে অক্সিজেন জোগাল।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget