এক্সপ্লোর

KMC Poll 2021: শিয়ালদহ টাকি স্কুলের সামনে বোমাবাজি, কলকাতা পুরভোটে ঝরল রক্ত

KMC Election 2021: দফায় দফায় উত্তেজনা। কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election) সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর শহরের নানা প্রান্তে। এবার শিয়ালদহ (Sealdah) টাকি স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ।

কলকাতা: কলকাতা পুরভোটে ঝরল রক্ত। কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election) ফের বোমাবাজির অভিযোগ। শিয়ালদায় (Sealdah) ৩৬ নম্বর ওয়ার্ডে টাকি বয়েজ স্কুলের (Govt Sponsored Multipurpose School For Boys Taki House) সামনে দফায় দফায় উত্তেজনা। এবার শিয়ালদহ টাকি স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ। বোমাবাজিতে গুরুতর জখম হন এক ভোটার। এলাকায় ভোটারদের মধ্যে আতঙ্ক। সূত্রের খবর আহত ওই ব্যক্তিকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। 

বুথ থেকে ঢিল ছোড়া দূরত্বে এই বোমাবাজির ঘটনা ঘটে। এই ঘটনা প্রসঙ্গে ডিসিইএসডি জানান, " কীভাবে এই ঘটনা ঘটল? কার এই ঘটনার সঙ্গে জড়িত তার তার তদন্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ২টি বোমা ফেটেছে বলে এখনও পর্যন্ত খবর পাওয়া গিয়েছে।'' এই মুহূর্তে শিয়ালদহের রাস্তায় প্রচুর পুলিশবাহিনী। উল্লেখ্য, সকাল থেকেই এই অঞ্চলে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। একে অন্যের দিকে আঙুল তোলে তৃণমূল এবং কংগ্রেস। 

বেলেঘাটায় ৩৬ নম্বর ওয়ার্ডে খান্না হাইস্কুলের সামনে বোমাবাজি। বুথের সামনে পড়ল ২টি বোমা। বাম-কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূল প্রার্থী শচীন সিংহর। বোমাবাজির রাজনীতিতে বিশ্বাসী নই, দাবি সিপিআই প্রার্থী মৌসুমী ঘোষের। পুলিশকে ঘটনাস্থলে যেতে নির্দেশ কমিশনের। এলাকায় রুটমার্চ পুলিশের। অন্যদিকে, বেলেঘাটায় ৩০ নম্বর ওয়ার্ডে দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের।তাদের ক্যাম্প অফিস ভাঙচুর করে ব্যানার ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। বোমাবাজির প্রমাণ মেলেনি, দাবি পুলিশের।

অন্যদিকে, ৪৫ নম্বর ওয়ার্ডে এজি বেঙ্গলের সামনেও উত্তেজনার ছবি দেখা যায়। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ভোটারদের। কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের এজেন্ট অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বচসা তৃণমূল প্রার্থী শক্তিপ্রতাপ সিংয়ের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস প্রার্থীর এজেন্টের। কংগ্রেস নেতাকে গ্রেফতারির হুঁশিয়ারি পুলিশের। 

বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সকাল ৭টা থেকে কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু। চলবে বিকেল ৫টা পর্যন্ত। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ৪ হাজার ৯৫৯টি বুথের মধ্যে ১ হাজার ১৩৯টি বুথ উত্তেজনাপ্রবণ। স্পর্শকাতর বুথের সংখ্যা ৭৮৬। এর মধ্যে চিনাপাড়া, পার্কস্ট্রিট, ধাপা ও লাগোয়া এলাকা নিয়ে গঠিত ৭ নম্বর বরোয়, সবচেয়ে বেশি, ২৫০টি  উত্তেজনাপ্রবণ বুথ রয়েছে। অন্যদিকে সবচেয়ে কম উত্তেজনাপ্রবণ বুথ রয়েছে বেহালা, তারাতলা-সহ আশেপাশের এলাকা নিয়ে গঠিত ১৩ নম্বর বরোয়। সেখানে উত্তেজনাপ্রবণ বুথের সংখ্যা ২২। 

আরও পড়ুন: KMC Election 2021: বিরিয়ানি খাইয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা! কাঠগড়ায় বিজেপি

সেরা শিরোনাম

Cyclone Arnab : আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
Cyclone Arnab: শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, লাল সতর্কতা জারি, কলকাতা-জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা
শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, লাল সতর্কতা জারি, কলকাতা-জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর
Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda
Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda
CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget