এক্সপ্লোর

Elections 2024:রবিবাসরীয় ভোটপ্রচারে জলপাইগুড়ির বাম প্রার্থী, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ

Debraj Roy Burman:রবিবাসরীয় ভোটপ্রচারে সরগরম রাজ্য-রাজনীতি। এদিন যেমন জনসংযোগ করেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: রবিবাসরীয় ভোটপ্রচারে সরগরম রাজ্য-রাজনীতি। এদিন যেমন জনসংযোগ করেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন বাম প্রার্থী। খোঁজখবর নেন তাঁদের সুবিধা-অসুবিধার।  

কী কী করলেন?    
এদিন ধুপগুড়ি বিধানসভার ৭ এবং ১১ নম্বর ওয়ার্ডে সকালে গিয়ে প্রচার সারেন দেবরাজ। দলীয় কর্মী-সমর্থকদের বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন। তাঁকে কাছে পেয়ে অভাব-অভিযোগের কথা তুলে ধরেন ধুপগুড়ির এই দুই ওয়ার্ডের বাসিন্দারা। কৃষিপ্রধান এলাকায় বহুমুখী হিমঘরের দাবি নতুন নয়। নদী-ভাঙনের সমস্যাও দীর্ঘদিনের। নির্বাচিত পৌরবোর্ড না থাকায় পৌর পরিষেবা থেকে বঞ্চিত, অভিযোগ স্থানীয়দের অনেকেই। ধুপগুড়ির মানুষ বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন বলেন, 'ধুপগুড়ি রেগুলেটেড মার্কেটে সরকারি নিয়ন্ত্রণে ক্রয়-বিক্রয় চালু করা, এলাকায় বহুমুখী হিমঘর স্থাপনের উদ্যোগ নেওয়া, নদী ভাঙ্গনের সমস্যা দূর করতে ব্যবস্থা নেওয়া-সহ ধুপগুড়ি এলাকার বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরতে মানুষ আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমরা আশাবাদী।' এ যদি উত্তরের জেলায় বাম প্রার্থীর ছবি হয়, তা হলে দক্ষিণের জেলাতেও পিছিয়ে নেই বিজেপি প্রার্থীরা।

লকেটের প্রচার...
'যাঁরা বলেন, রাতে টিভিতে দেখবেন সকালে সামনে দেখবেন, তাঁরা কেউ থাকবেন না। আর মাঝে মধ্যে বলবে টুকি টুকি। আর তাঁরা বলবেন, এই তো আমায় দেখতে পাচ্ছেন। তাঁরা শুধু টুকি টুকি করবেন! এইসবের মধ্যে পা দেবেন না। যাঁরা মানুষের সেবায় নিযুক্ত রয়েছেন, তাঁরাই সারাজীবন আপনাদের পাশে থাকবে', আজ সিঙ্গুরে জনগণের উদ্দেশে এই বার্তা দেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। গত কাল, শনিবার, সিঙ্গুরের বেড়াবেড়িতে তৃণমূলপ্রার্থী রচনা বন্দোপাধ্যায় জনতার উদ্দেশে যে বার্তা দিয়েছিলেন, তার পর সিঙ্গুরে আজ লকেটের এই বক্তব্য।  রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই আজ হাসতে হাসতে জনগণের উদ্দেশ্যে এ কথা জানান লকেট। হুগলি লোকসভা কেন্দ্রের নির্বাচন এখনও প্রায় ২মাস বাকি। কিন্তু যত দিন যাচ্ছে বিজেপি-তৃণমুলের দুই হেভিওয়েট প্রার্থীর বাক্য বিনিময় বঙ্গ রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিক হচ্ছে। এক দিকে পাঁচ বছরের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে তৃণমূলের নতুন মুখ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। দুজনে একসঙ্গে অভিনয় করেছেন। দুই প্রার্থীই এখনও বন্ধুত্ব বজায় রেখেই সৌজন্যমূলক বার্তা দিচ্ছেন একে অন্যকে। কিন্তু নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে এই বাক্য বিনিময়ের ঝাঁঝ।

 

আরও পড়ুন:খাস জমি রয়েছে, শিক্ষক ও বিধায়ক হিসেবে পান বেতন, ঋণ, সম্পত্তির খতিয়ান দিলেন BJP-র মনোজ

 

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget