এক্সপ্লোর

ক্ষমতা হারানোর জের? ছত্তীসগঢ়ে ১০ জয়ী সাংসদকে টিকিট দিচ্ছে না বিজেপি, খোঁজ নতুন মুখের

নয়াদিল্লি: জয়ী সাংসদদের একজনও টিকিট পাচ্ছেন না। ছত্তীসগঢ়ে জেতা ১০ আসনেই এবার নতুন প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। বিজেপির তরফে ছত্তীসগঢ়ের দায়িত্বে থাকা নেতা অনিল জৈন জানিয়েছেন, “আমরা এবার নতুন প্রার্থী দেব এবং নয়া উদ্যমে নির্বাচনে লড়ব।”

ষোড়শ লোকসভা নির্বাচনে ছত্তীসগঢ়ের ১১ আসনের মধ্যে ১০টি আসনেই জয়লাভ করেছিল বিজেপি। মাত্র একটি আসন গিয়েছিল কংগ্রেসের দখলে। রমন সিংহের নেতৃত্বে ছত্তীসগঢ়ে সেটাই ছিল গেরুয়া শিবিরের অন্যতম বড় জয়। তবে গত বছর ছত্তীসডঢ়ে ক্ষমতাচ্যুত হয়েছে বিজেপি। ১৫ বছর টানা ক্ষমতায় থাকার পর ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কার্যত ভরাডুবি হয় শাসক দলের। মোদি-শাহ জুটি এখানে একেবারে মুখ থুবড়ে পড়া। হারের দায়ভার নিজের উপর নেন বিদায়ী মুখ্যমন্ত্রী রমন সিংহ।

বিধানসভায় ৯০টি আসনের মধ্যে স্রেফ ১৫টি আসনই যায় বিজেপির ঝুলিতে। আঞ্চলিক দল জনতা কংগ্রেস জয় পায় ৭টি আসনে। বাকি ৬৮টি আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেখানে সরকার গড়ে কংগ্রেস। বিজেপি ও কংগ্রেসের মধ্যে ভোটের ফারাক দাঁড়ায় ১০ শতাংশ। এই রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হন ভূপেশ বাঘেল।

এমন অবস্থায় ছত্তীশগঢ়ে প্রত্যাশিত ফল করতে নতুন রণকৌশল ছকে ফেলল বিজেপি। মোদির নেতৃত্বাধীন বিজেপির নির্বাচনী কমিটি ঠিক করেছে, এবার ছত্তীসগঢ়ের জয়ী সাংসদদের কেউই টিকিট পাবেন না। এমনকি তাঁদের পরিবারেরও কাউকেও টিকিট দেওয়া হবে না। একেবারে নতুন মুখ নিয়েই ছত্তীসগঢ়ে সপ্তদশ লোকসভা নির্বাচন লড়বে তারা।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget