এক্সপ্লোর

নেহরু জিন্নাকে প্রধানমন্ত্রী হতে দিলে ভারত দু টুকরো হত না! বললেন বিজেপি প্রার্থী, ওরা ভারতীয় জিন্না পার্টি! কটাক্ষ কংগ্রেসের

দামোরের এমন মন্তব্যের পরও রতলমে গিয়ে তাঁর হয়ে প্রচার করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা চাওয়ার দাবি করেন কংগ্রেস মুখপাত্র পবন খেরা। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, যারা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে জিন্নার ছবি থাকায় শোরগোল তুলেছিল, আজ তারাই জিন্নাহর প্রশংসা করা একজনের হয়ে প্রচার করছে।

নয়াদিল্লি: বিজেপিকে ‘ভারতীয় জিন্না পার্টি’ বলে কটাক্ষ কংগ্রেসের। বিজেপির রতলম-ঝাবুয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী গুমন সিংহ দামোরের বিতর্কিত মন্তব্যের জেরে কংগ্রেসের এই বিদ্রূপ। দামোর বলেছেন, জওহরলাল নেহরু মহম্মদ আলি জিন্নাহকে প্রধানমন্ত্রী পদ হতে দিলে ভারত ভাগ এড়ানো যেত। শনিবার মধ্যপ্রদেশের রানাপুর টাউনে দামোর জনসভায় বলেন, স্বাধীনতাপ্রাপ্তির সময় নেহরু (ভারতের প্রথম প্রধানমন্ত্রী) যদি একগুঁয়েমি না দেখাতেন, তাহলে এই দেশটা হয়তো দু টুকরো হত না। জিন্না (পাকিস্তানের স্থপতি) আইনজীবী, পন্ডিত মানুষ ছিলেন। সেসময় জিন্নাহকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হলে ভারত বিভাজন হয়তো হত না। দামোরের এমন মন্তব্যের পরও রতলমে গিয়ে তাঁর হয়ে প্রচার করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা চাওয়ার দাবি করেন কংগ্রেস মুখপাত্র পবন খেরা। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, যারা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে জিন্নার ছবি থাকায় শোরগোল তুলেছিল, আজ তারাই জিন্নাহর প্রশংসা করা একজনের হয়ে প্রচার করছে। দামোর তাঁর বক্তব্যে আরএসএস, বিজেপির ভাবনাচিন্তা প্রকট করে দিয়েছেন। তিনি বলেন, জিন্না যদি দেশের প্রধানমন্ত্রী হতেন, এমনটাই আকাঙ্খা দামোরের। দুটো বিষয় হতে পারে। হয় এরা নেহরুর প্রতি ঘৃণায় এতই অন্ধ যে, শেষ পর্যন্ত তা জিন্না প্রেমে পর্যবসিত হয় অথবা জিন্নার প্রতি ভালবাসায় এমনই পাগল যে, পরিণামে নেহরুকে চরম ঘেন্না করেন। এরা সেই একই লোক যারা স্বাধীনতার আগে ফজলুল হকের মুসলিম লিগের সঙ্গে সরকার গড়েছিল। সিন্ধ বিধানসভায় দ্বিজাতি তত্ত্বের সমর্থনে প্রস্তাব গৃহীত হয়, কিন্তু হিন্দু মহাসভা সরকার থেকে বেরিয়ে আসেনি বলেও উল্লেখ করেন খেরা। বলেন, মুসলিম লিগের সঙ্গে বাংলার অর্থমন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আর ভি ডি সাভারকর প্রথম দ্বিজাতি তত্ত্বের কথা বলেন। আর এখন মোদিজি তাঁর জিন্না সমর্থক প্রার্থীর হয়ে প্রচার করছেন। এবার বোঝা যাচ্ছে, কেন মোদিজি শপথের সময় নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কেন আমন্ত্রণ না পেয়েও পাকিস্তান গিয়েছিলেন, কেনই বা ইমরান খান চান, ওঁরা ক্ষমতায় আসুন। এটাই ভারতীয় জিন্না পার্টি। খেরা বলেন, আমরা ওই মন্তব্যের নিন্দা করছি। প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ, ‘ব্লগমন্ত্রী’ অরুণ জেটলি, বিজেপি নেতারা মুখ খুলুন, ক্ষমা চান।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget