এক্সপ্লোর

বিহারে মহাজোটে নেই বামেরা, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের বিরুদ্ধে সিপিআই প্রার্থী কানহাইয়া কুমার

নয়াদিল্লি: একলা চলো রে। বিহারে এই সুরেই কণ্ঠ মেলাল বামেরা। মহাজোটের সবুজ সংকেত না মেলায় একক শক্তি হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট। আর শনিবার সেই বার্তা দিয়ে বিহারের বেগুসরাইয়ে নিজেদের প্রার্থীও ঘোষণা করল তারা। জল্পনায় সিলমোহর দিয়ে ওই কেন্দ্রে জেএনইউ-এর প্রাক্তন নেতা কানহাইয়া কুমারকেই প্রার্থী করল সিপিআই। অন্যদিকে বিহারের বেগুসরাইয়ে বিজেপি প্রার্থী করেছে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহকে। এই আসনে আরজেডি থেকে জোট প্রার্থী হয়েছেন সংখ্যালঘু নেতা তনভির হাসান।

শনিবারই বিহারের ৪০টি আসনের মধ্যে ৩৯টি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় গণতান্ত্রিক জোট। বিহারে ১৭টি আসনে লড়বে বড় শরিক বিজেপি। ১৭টি আসন ছাড়া হয়েছে জনতা দল (ইউনাইটেড)-কেও। বাকি ৬টি আসনে লড়বে লোক জনশক্তি পার্টি। শনিবার প্রার্থী তালিকা ঘোষণা হলেও উল্লখযোগ্যভাবে ঘোষণা হয়নি শাহনওয়াজ হোসেনের নাম। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ভাগলপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন বিজেপি মুখপাত্র শাহনওয়াজ। তবে এবার এই আসন জোট শরিককে ছেড়ে দেওয়ায় ‘ঘরহারা’ হয়ে পড়েছেন এই বিজেপি নেতা। মাঝে এমনও শোনা যাচ্ছিল, তাঁকে বেগুসরাই থেকে টিকিট দিতে পারে দল। তবে সেটা হল না। বেগুসরাই থেকে জোট প্রার্থী হলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। বিহারের নওদা লোকসভা কেন্দ্র থেকে সরিয়ে এনে বেগুসরাইয়ে প্রার্থী করা হয়েছে তাঁকে। গত নির্বাচনে এই কেন্দ্র থেকে লড়ে জিতেছিলেন বিজেপি প্রার্থী ডঃ ভোলা সিংহ।

অন্যদিকে, মহাজোটে বামেদের না রাখায় কংগ্রেস-আরজেডির উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন সিপিআই রাজ্য সম্পাদক। কংগ্রেস-আরজেডি বামেদের বাইরে রেখে যেভাবে আসন সমঝোতা করেছে, তাতে বামেদের আপত্তি রয়েছে। সিপিআই সম্পাদক সুধাকর রেড্ডি পিটিআই-কে জানিয়েছেন, “লালু প্রসাদ যাদবের সঙ্গে আমাদের একটা বোঝাপড়া ছিল। বেগুসরাই ও মধুবনীসহ মোট ৬টি কেন্দ্রে আসন ছড়ার কথা হয়েছিল। সেকারণেই আমি বুঝতে পারছি না, তাঁর ছেলের (তেজস্বী যাদব) কাছে বিষয়গুলো কীভাবে জ্ঞাপন করা হল।”

সেরা শিরোনাম

Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget