এক্সপ্লোর

মোদির মতো এসপিজি সুরক্ষাভোগীদের জন্য কমিশনের ‘নিয়মের পরিপন্থী’ কাজ করায় সাসপেন্ড ওড়িষার নির্বাচনী পর্যবেক্ষক, প্রশ্ন কংগ্রেসের

এ ব্যাপারে জেলা কালেক্টর ও পুলিশ ইনস্পেক্টর জেনারেলের রিপোর্টের ভিত্তিতেই সম্বলপুরের ওই পর্যবেক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কমিশন। ভুবনেশ্বরে কমিশনের জনৈক অফিসার বলেন, সম্বলপুরে প্রধানমন্ত্রীর চপারে তল্লাশি হওয়াটা নির্বাচন কমিশনের গাইডলাইনের সম্পূর্ণ বিপরীত, কেননা এসপিজি সুরক্ষার অধিকারীরা এ ধরনের পরীক্ষা থেকে ছাড় পান।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী জনসভায় ভাষণ দিতে ১৬ এপ্রিল ওড়িশার সম্বলপুর গেলে তাঁর মতো ‘এসপিজি নিরাপত্তাভোগীদের জন্য নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া নির্দেশ, নিয়মাবলীর পরিপন্থী’ কাজ করার অভিযোগে সাসপেন্ড করা হল এক উচ্চপদস্থ নির্বাচনী পর্যবেক্ষককে। কমিশন সূ্ত্রে খবর, ‘কর্তব্যে গাফিলতি’র অভিযোগে কর্নাটক ক্যাডারের আইএএস অফিসার মহম্মদ মহসিনকে সাসপেন্ড করেছে তারা। মহসিনের বিরুদ্ধে নিয়ম ভেঙে প্রধানমন্ত্রীর কপ্টার তল্লাশির অভিযোগ উঠেছে। মহসিনের কাজকর্মের জন্য প্রায় ১৫ মিনিট প্রধানমন্ত্রীকে অপেক্ষা করতে হয় বলে অভিযোগ। এ ব্যাপারে জেলা কালেক্টর ও পুলিশ ইনস্পেক্টর জেনারেলের রিপোর্টের ভিত্তিতেই সম্বলপুরের ওই পর্যবেক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কমিশন। ভুবনেশ্বরে কমিশনের জনৈক অফিসার বলেন, সম্বলপুরে প্রধানমন্ত্রীর চপারে তল্লাশি হওয়াটা নির্বাচন কমিশনের গাইডলাইনের সম্পূর্ণ বিপরীত, কেননা এসপিজি সুরক্ষার অধিকারীরা এ ধরনের পরীক্ষা থেকে ছাড় পান। প্রসঙ্গত, মঙ্গলবার রৌরকেল্লায় কমিশনের ফ্লাইং স্কোয়াড ওড়িষার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের চপারও তল্লাসি করে। সম্বলপুরে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের চপারও ফ্লাইং স্কোয়াড পরীক্ষা করে বলে সূত্রের খবর। কংগ্রেস ওড়িষায় নিযুক্ত উচ্চপদস্থ নির্বাচনী পর্যবেক্ষকের সাসপেনশনের নির্দেশের সমালোচনা করেছে। কমিশনের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলে তারা বলেছে, নির্বাচন কমিশনের নিয়মে প্রধানমন্ত্রীর চপারেরও তল্লাশি থেকে অব্যাহতি নেই। মহসিনকে সাসপেন্ড করার সিদ্ধান্তকে কমিশনের পক্ষপাত বলে অভিযোগ কংগ্রেসের। তাদের প্রশ্ন, মোদি এমন কী হেলিকপ্টারে নিয়ে যাচ্ছিলেন, যা দেশকে দেখাতে চাননি। কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, যানবাহন তল্লাশি করা কাজ, আর সেই কাজ করায় এক অফিসারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। যে নিয়মের উল্লেখ করা হয়েছে, তাতে প্রচারে সরকারি যানের ব্যবহার নিয়ন্ত্রণ করা হয়। এতে প্রধানমন্ত্রীর যানও তল্লাশি থেকে ছাড় পায় না। নেতাদের সব চপার তল্লাশির বদলে কমিশন তার নিজের অফিসারদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। মোদির চপার থেকে রহস্যজনক বাক্স বের করে সরিয়ে দেওয়ার ঘটনার পর কমিশন প্রতিটি হেলিকপ্টার তল্লাশি করবে বলে ভেবেছিলাম। কিন্তু একজন অফিসারকে সাসপেন্ড করার মধ্যে পক্ষপাতের গন্ধ পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget