এক্সপ্লোর

দেশে বামপন্থী দলগুলি অস্তিত্বের সংকটে ভুগছে না, বললেন সিপিআই নেতা সুধাকর রেড্ডি

২০০৪-র লোকসভা নির্বাচনে সিপিআই, সিপিএম সহ বামদলগুলি ৬১ আসন পেয়েছিল। ২০১৪-র নির্বাচনে তাদের আসন সংখ্যা কমে দাঁড়ায় মাত্র বারোটিতে। রেড্ডি বলেছেন, ‘কাজেই এবারের লোকসভা ভোট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। লোকসভায় আমাদের অবস্থার উন্নতি করতে হবে..এটা খুবই জরুরি’।

হায়দরাবাদ:  দেশে বামপন্থী দলগুলি অস্তিত্বের সংকটে ভুগছে, এমন ধারনায় সায় নেই সিপিআই নেতা সুধাকর রেড্ডির। তবে তিনি স্বীকার করেছেন যে, জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে লোকসভায় নিজেদের অবস্থার উন্নতি করতে হবে বামদলগুলিকে। সিপিআইয়ের সাধারণ সম্পাদক রেড্ডি বলেছেন, ‘একদিকে বিজেপি শাসন’ ও অন্যদিকে ২০১৪-র লোকসভা নির্বাতমে ধাক্কার কারণে বামপন্থীদলগুলি ‘কঠিন পরিস্থিতি’র মধ্যে রয়েছে। ২০০৪-র লোকসভা নির্বাচনে সিপিআই, সিপিএম সহ বামদলগুলি ৬১ আসন পেয়েছিল। ২০১৪-র নির্বাচনে তাদের আসন সংখ্যা কমে দাঁড়ায় মাত্র বারোটিতে। রেড্ডি বলেছেন, ‘কাজেই এবারের লোকসভা ভোট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। লোকসভায় আমাদের অবস্থার উন্নতি করতে হবে..এটা খুবই জরুরি’। বামেরা অস্তিত্বের সংকটে ভুগছে, এমনটা তিনি মনে করেন না বলে জানিয়েছেন রেড্ডি। সিপিআই নেতা বলেছেন, ‘নির্বাচনে ওঠা-পড়া থাকেই..কিন্তু আমাদের গণসংগঠন, জন সমর্থনে ভাঁটা পড়েনি। একটা ক্ষয় (আমাদের ভোটের হারে) হয়েছে। কিন্তু তা খুব বেশি নয়’। রেড্ডি দাবি করেছেন, ‘দেশের নির্বাচন পদ্ধতিই ক্রুটিপূর্ণ, কারণ তা আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নয়। তিনি বলেছেন, বামদলগুলি তাদের শক্তি অনুযায়ী আসন পায় না। কোনও ধরনের নির্বাচনী সমঝোতা হলে এক্ষেত্রে ব্যতিক্রম হয়। কিন্তু সাম্প্রতিক পর্বে এ ধরনের সমঝোতা সম্ভব হয়নি।  তিনি বলেছেন, এছাড়া আমাদের অস্তিত্বের সংকটের কোনও ঝুঁকি রয়েছে বলে আমি মনে করি না। এই ধারনা আমি খারিজ করছি’। রেড্ডি আরও বলেছেন, ‘চলতি লোকসভা নির্বাচনকে মরণ-বাঁচন লড়াই বলে মনে করি না। নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের অবস্থার উন্নতি করতে হবে। এরপরই জাতীয় রাজনীতিতে আমরা আমাদের ভূমিকা পালন করতে পারব’। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক চালচিত্র সম্পর্কে রেড্ডি বলেছেন, ওই রাজ্যে বামেরা তৃণমূলের ‘গুণ্ডাগিরি’র মোকাবিলা করতে পারেনি। এই অবস্থায় ‘ক্ষোভ ও হতাশায়’ বাম সমর্থকদের একটা অংশ তৃণমূলকে হারাতে বিজেপিতে যোগ দিয়েছে।এরফলে অমিত শাহর দলের ভোটের হারে কিছু প্রাপ্তি ঘটেছে। কিন্তু এরপরও ‘পশ্চিমবঙ্গে বিজেপির থেকে বামেরা অনেক বেশি শক্তিশালী’ বলে দাবি করেছেন সিপিআই সাধারণ সম্পাদক। বামশাসিত কেরলের ওয়েনাড়ে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর প্রার্থী হওয়ার সমালোচনা করেছেন রেড্ডি। তিনি বলেছেন, এভাবে কংগ্রেস সভাপতি শুধু কমিউনিস্ট দলগুলি ও কংগ্রেস নয়, ‘সাধারণ ধর্মনিরপেক্ষ জনগনে’র মধ্যেও ভুলবোঝাবুঝি তৈরি হয়েছে। তিনি বলেছেন,  এতে একটা ভুল বার্তা গিয়েছে যে, কংগ্রেসের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনায় বামেরাই বড় শত্রু। এটা রাহুল গাঁধীর ‘অপরিণত’ সিদ্ধান্ত বলেও মন্তব্য করেছেন সিপিআই নেতা। রেড্ডি বলেছেন, এই নির্বাচনে লড়াই খুবই কঠিন। এই নির্বাচনে অ-বিজেপি ও বিজেপি-বিরোধী দলগুলি এনডিএ-র তুলনায় বেশি আসন পাবে বলেও দাবি করেছেন তিনি।

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget