এক্সপ্লোর

‘উনি তো মহম্মদ বিন তুঘলকের ঠাকুরদা’, জিএসটি নিয়ে মোদিকে কটাক্ষ মমতার

কোচবিহার: দিনহাটার পর কোচবিহারের মাথাভাঙার জনসভা থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল দিনহাটায় প্রথম নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকে প্রধানমন্ত্রীকে কড়া আক্রমণ করেন তিনি। এদিন কোচবিহারে দ্বিতীয় নির্বাচনী জনসভা থেকেও আক্রমণের ধারা অব্যাহত রাখলেন তৃণমূলনেত্রী। এদিন জিএসটি প্রসঙ্গে মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রীকে মহম্মদ বিন তুঘলকের ঠাকুরদা বলেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘হঠাৎ মনে হল জিএসটি করলেন, উনি তো মহম্মদ বিন তুঘলকের ঠাকুরদা।’

এক নজরে দেখে নেওয়া যাক, মাথাভাঙার সভা থেকে কী কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়-- # ‘দিনহাটায় বড় সেতু হচ্ছে, নাম হবে জয়ী ব্রিজ।’ # ‘ঝড়-জল-রোদ্দুর আমাকে আটকাতে পারবে না।’ # ‘রেলমন্ত্রী হয়ে চ্যাংড়াবান্ধা-মালবাজার ট্রেন চালু করেছিলাম।’ # ‘একের পর এক ট্রেন দিয়েছি এখানে। অনেক কাজ হয়েছে কোচবিহারে।’ # ‘প্রতি বছর বারবার আসি কোচবিহারে। আমরাই ছিটমহল সমস্যার সমাধান করেছি।’ # ‘১১০০ কোটি টাকা দেওয়া হয়েছে উন্নয়নের জন্য।’ # ‘পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় করেছি আমরা। ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, পলিটেকনিক কলেজ করেছি আমরা।’ # ‘কর্মতীর্থ, কিষাণ মান্ডি, আইটিআই, সব হয়েছে এখানে। বাঁশ-পাট এখানে ভাল চাষ হয়।’ # ‘ভুটানে গিয়ে দেখেছি কোচবিহার থেকে মানুষ এসে কাজ করছে। কালিম্পংয়ে দেখেছি কোচবিহারের মানুষরা গৃহ নির্মাণে যুক্ত।’ # ‘এক্সপায়ারি প্রধানমন্ত্রী ৫ বছর আগে বলেছিলেন চা-ওয়ালা। এখন চা-ও নেই, চিনিও নেই।’ # ‘এখন বলছে আমি চৌকিদার। এই চৌকিদার ঝুটা হ্যায়।’ # ‘টাকা দিয়ে ভোট কিনতে চাইছে বিজেপি। জনগণের টাকা বোকা বানিয়ে তুলে নিয়েছে।’ # ‘বিজেপি ফের ক্ষমতায় এলে ব্যাঙ্কের টাকা পাবেন না। কষ্ট করে ব্যাঙ্কে টাকা রাখলে, ওরা ঠিক করবে কত টাকা তুলতে পারবেন।’ # ‘বেকারত্ব বিজেপির আমলে যা বেড়েছে, তা ৪৫ বছরে রেকর্ড।’ # ‘সবার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দিয়েছে মোদি বাবু?’ # ‘চা-ওয়ালা নতুন করে চৌকিদার সেজেছে। অনেক জায়গায় চৌকিদার মাইনে পাচ্ছেন না।’ # ‘বিএসএনএল-এর ৪৫ হাজার কর্মচারীর ২ মাস বাদে চাকরি যাবে।’ # ‘বেকাররা কেন চাকরি পাচ্ছেন না, মোদি সরকার জবাব দাও।’ # ‘কেন ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছে, জবাব দাও।’ # ‘কেন গো-রক্ষার নামে মানুষকে পিটিয়ে খুন করা হয়েছে, জবাব দাও।’ # ‘বাংলায় কোনওদিন এনআরসি করতে দেব না।’ # ‘প্রধানমন্ত্রীর সারা শরীরে লেগে আছে রক্ত।’ # ‘কী করে জিতবেন, এক্সপায়ারি ডেট হয়ে গিয়েছে।’ # ‘বাংলার সঙ্গে পাহাড়ের ঝগড়া লাগিয়েছে বিজেপি।’ # ‘হঠাৎ মনে হল জিএসটি করলেন, উনি তো মহম্মদ বিন তুঘলকের ঠাকুরদা।’ # ‘মনে হল টিভি চ্যানেল বানালেন, নিজের নামে সিনেমা বানাচ্ছেন।’ # ‘উদ্ধত এক্সপায়ারি প্রধানমন্ত্রী, দুর্নীতিগ্রস্ত, ঝুটো চৌকিদার।’ # ‘বিজেপি নেতারা এসে বলছেন এখানে দুর্গাপুজো হয় না। যা ইচ্ছে তাই বলে যাচ্ছে।’ # ‘আগামীদিনে মা দুর্গার মতো ঘরের মেয়েরা, অশুভ শক্তিকে বধ করবে।’ # ‘বিজেপির লোকেরা শুধু নিজেরা খাবে। বাংলার জন্য কী করেছে বিজেপি?’ # ‘ইচ্ছেমতো আয়কর, সিবিআই, ইডি পাঠাচ্ছে বিজেপি।’ # ‘সবাইকে মোদি-সেনা বানাচ্ছেন, বিজেপি তাদেরকে ব্যবহার করতে পারে না।’ # ‘সবাই মিলে বিজেপি-মোদিকে হটিয়ে দেশ বাঁচাতে চাইছি।’ # ‘আবার ক্ষমতায় বিজেপি এলে সংবিধান পাল্টে দেবে।’ # ‘মোদি বাবুদের তিনটি গুণ, লুঠ-দাঙ্গা-মানুষ খুন।’ # ‘রাজ্য স্বাস্থ্যসাথী কার্ড দেবে পরিবারের মায়ের নামে।’ # ‘৯২৫ কোটি টাকা খরচ করে রাজ্যের কৃষকদের জন্য শস্যবিমা করিয়েছি। কৃষক আচমকা মারা গেলে তার পরিবার পাবে ২ লক্ষ টাকা।’ # ‘উদ্বাস্তু কলোনির সবাই যাতে পাট্টা পায়, তার জন্য আইন এনেছি। রাজবংশীরা, কামতাপুরীরা নিজেদের পরিচয় নিয়ে সম্মানের সঙ্গে বাঁচুন।’ # ‘সাড়ে সাত বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান করেছি। ১৪৪ কোটি শ্রমদিবস তৈরি করেছি রাজ্যে।’ # ‘১১৯টি দেশের মধ্যে অনাহারের তালিকায় ১০৩ নম্বরে ভারত।’ # ‘কৃষকরা অসুবিধায় পড়লে আমরা টাকা দিয়ে সাহায্য করি।’ # ‘অতীতের বাম শাসনে কিছু পেয়েছে মানুষ? আমাদের আমলে সবাই কিছু না কিছু সাহায্য পেয়েছে।’ # ‘দিল্লির সরকার গড়বে বাংলাই।’ # ‘মোদি সরকার বদলে দিন, মানুষকে বাঁচতে দিন। মোদিবাবুকে বিদায় দিন, বিজেপি সরকারকে কবর দিন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget