এক্সপ্লোর

রুপোয় মোড়া ইঁট সহ সাধ্বী প্রজ্ঞা ৪.৪৪ লক্ষ টাকার সম্পদের মালিক

২০০৮-এর মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত প্রজ্ঞা বর্তমানে জামিনে রয়েছেন। গত মঙ্গলবার মনোনয়নপত্রের সঙ্গে দায়ের করা হলফনামায় বিজেপি প্রার্থী দাবি করেছেন যে, জীবনধারনের জন্য তিনি মুষ্টি ভিক্ষা ও সমাজের ওপর নির্ভরশীল।

ভোপাল: মধ্যপ্রদেশের ভোপাল আসনে বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর তাঁর প্রায় ৪.৪৪ লক্ষ টাকার সম্পদের ঘোষণা করলেন।এই সম্পদের মধ্যে রয়েছে ১৫০ গ্রাম ওজনের রুপোয় মোড়া ইঁট। নির্বাচন কমিশনে দায়ের করা হলফনায়ায় এই তথ্য জানিয়েছেন প্রজ্ঞা। ২০০৮-এর মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত প্রজ্ঞা বর্তমানে জামিনে রয়েছেন। গত মঙ্গলবার মনোনয়নপত্রের সঙ্গে দায়ের করা হলফনামায় বিজেপি প্রার্থী দাবি করেছেন যে, জীবনধারনের জন্য তিনি মুষ্টি ভিক্ষা ও সমাজের ওপর নির্ভরশীল। তাঁর কাছে নগদ, ২ কেজি ওজনের একটি রুপোর কমণ্ডল, সোনা ও রুপোর গয়না ও রুপোয় মোড়া একটি ইঁট সহ ৪.৪৪ লক্ষ টাকা মূল্যের সম্পদ রয়েছে। ১৫০ গ্রাম ওজনের রুপোয় মোড়া ইঁটের দাম ৭০০০ টাকা। ইঁটের ওপরে খোদাই করা রয়েছে রাম নাম। ভিন্দের লাহার শহরের বাসিন্দা এই দক্ষিণপন্থী কর্মীর গোয়ালিয়রের জিওয়াজি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। এছাড়াও  ভোপালের বরকতুল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে বিপিএড-ও করেছেন প্রজ্ঞা। মহারাষ্ট্রের নাসিক জেলায় মালেগাঁও শহরের আজাদ নগর থানায় ২০০৮-এ একটি বিস্ফোরণের ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন ভোপালের বিজেপি প্রার্থী। ১৯৯২-এ অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস নিয়ে মন্তব্যর জন্য ভোপাল পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশে ৪৯ বছরের প্রজ্ঞার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget