এক্সপ্লোর

Lok Sabha Election 2024: পুরনো অভিযোগকে 'অস্ত্র' করে অর্জুনকে নিশানা পার্থর, পাল্টা অর্জুনের

Arjun Singh:লোকসভা ভোটের মুখে পুরনো অভিযোগকে ব্য়ারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে হাতিয়ার করলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। কী সেই অভিযোগ?

সমীরণ পাল, ব্যারাকপুর: ভোটের মুখে পার্থ ভৌমিক-অর্জুন সিংহ দ্বৈরথ চরমে (Arjun Singh Vs Partha Bhowmik)। অর্জুন তৃণমূলে থাকাকালীন উনিশ সালের লোকসভা ভোটের পর ব্য়ারাকপুরে হিংসা হয়েছিল অভিযোগ তুলে তাঁকে প্রার্থী না করার দাবি ওঠে ঘাসফুলের অন্দরেই। এবারের লোকসভা ভোটের মুখে সেই পুরনো অভিযোগকে ব্য়ারাকপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে হাতিয়ার করলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। যাদের নেতৃত্বে ব্য়ারাকপুরে হিংসার ঘটনা ঘটেছিল তারা বর্তমানে তৃণমূলের পুর চেয়ারম্য়ান বা কাউন্সিলর হয়ে বসে রয়েছেন, পাল্টা আক্রমণ শানিয়েছেন অর্জুন।

পার্থর অভিযোগ...
ব্যারাকপুর লোকসভার তৃণমূল প্রার্থীর বক্তব্য, '২০১৯-এ সাংসদ নির্বাচিত হওয়ার পর শুধু ইলেকশন পিরিয়ডই ছিল। তার মধ্যে এবং তার পরবর্তী সময় ৬ জন খুন হয়। বাড়ি ১ হাজার বাড়ি ভাঙচুর হয়, ২ হাজার জন বাড়িছাড়া ছিলেন | সারা ভাটপাড়া এবং জগদ্দল জুড়ে ব্যবসা বন্ধ ছিল। বাচ্চারাও স্কুলে যেতে পারছিল না।... সমস্ত জায়গায় মোটরসাইকেলরে দাপিয়ে বেড়ানো, বোমা-গুলির আওয়াজ ও মানুষ সন্ত্রস্ত।' তাঁর সংযোজন, 'নির্বাচন কমিশন চলে যাওয়ার পর যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দায়িত্ব আসে, তখন ব্যারাকপুর আস্তে আস্তে শান্ত করেন।' অর্জুন সিংয়ের অবশ্য প্রশ্ন, 'পার্থ ভৌমিক কি ভুলে গেলেন যে ২০১৯ সালে এগুলি মূলত মদন মিত্র করেছিলেন? আর তাঁর সঙ্গে যাঁরা এই কাজ করেছিলেন, তাঁরাই এখন তৃণমূলের কাউন্সিলর বা পুর চেয়ারম্যান হয়ে বসে রয়েছেন। উনি কি ভুলে গেলেন? ছবি রয়েছে...তাঁরাই ঝামেলা লাগিয়েছিলেন।'

প্রেক্ষাপট...
জনগর্জন সভায় তৃণমূলের প্রার্থিতালিকা ঘোষণার পরই নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন অর্জুন সিং। তাঁর পরিবর্তে ব্যারাকপুর থেকে পার্থ ভৌমিককে প্রার্থী করায় তিনি যে ক্ষুব্ধ, সে কথা লুকোননি।  কয়েকদিনের মধ্যে ফের  বিজেপিতে ফিরে যান। তার পর ব্যারাকপুর থেকে বিজেপির টিকিটে তাঁকে প্রার্থী করা হয়। এবার ভোটের ময়দানে মুখোমুখি দুই প্রাক্তন সতীর্থ। পুরনো অভিযোগ তুলে অর্জুনকে কোণঠাসা করতে তাই কসুর করছেন না পার্থ। এদিন তিনি আরও বলেন, 'ব্যারাকপুরের মানুষ যদি আমাকে সাংসদ হিসেবে নির্বাচিত করেন , আমি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আমার সাধ্যমত চেষ্টা করে গুলির আওয়াজ বন্ধ করে দেব।' কর্মসংস্থানের ব্যবস্থা থেকে ক্ষয়িষ্ণু চটকলের শ্রমিকদলের দিনবদলের আশ্বাস, সে সবও শোনা যায় তাঁর কথায়। তবে অর্জুন ও পার্থর দ্বৈরথই আপাতত অন্যতম 'হট টপিক' ভোট-রঙ্গে।

আরও পড়ুন:TMC vs BJP জোর লড়াই, রাজ্যের ৪২ আসনে কে এগিয়ে, কে পিছিয়ে, ইঙ্গিত সি ভোটার সমীক্ষায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget