এক্সপ্লোর

Partha Bhowmik: '৩৩ কোটি দেবতার মধ্যে রাম একজন..', রামনবমীতে কী বার্তা ব্যারাকপুরের TMC প্রার্থী পার্থর ?

Partha On Ram Navami : রামনবমীতে তৃণমূল প্রার্থীদের নিশানায় গেরুয়া শিবির, এবার কী বললেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  'রাম কবে বিজেপির হল ? ', রামনবমীর দিন ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন হুগলির TMC প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যাHooghly TMC Candidate Rachna Banerjee)।আজ রামনবমী উপলক্ষে কাঁকিনারা ফেরারিবাবার মন্দিরে পুজো দেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকও (Barrackpore TMC Candidate Partha Bhowmik )। ইতিমধ্যেই তিনিও স্পষ্ট বার্তা দিয়েছেন। বলেছেন, 'আমাদের ৩৩ কোটি দেবতা আছে। রাম তাদের মধ্যে একজন।'

'৩৩ কোটি দেবতার মধ্যে রাম একজন..'

পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন, 'হিন্দু মতে আমাদের ৩৩ কোটি দেবতা আছে রাম তাদের মধ্যে একজন। প্রত্যেকবারই পুজো দিয়ে মালা দিয়েছি।  এবারেও মালা দিলাম। আমি যখন নৈহাটির বিধায়ক ছিলাম তখন আমি নৈহাটিতে পুজো দিয়েছি। এখন আমি ব্যারাকপুরে দাঁড়িয়েছি তাই সব জায়গায় পুজো দেব।' তিনি আরও বলেন, 'আমি ঠাকুরের কাছে চাইলাম সবার শান্তি কামনা করেছি।  এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেভাবে বাংলাকে শান্তি দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেও আশীর্বাদ করেন যেনও। তিনি প্রত্যেকের মাথার উপরে ছাতা হিসেবে বিরাজ করতে পারেন।' 

রামনবমীতে বিজেপিকে কাঠগড়ায় তুললেন মমতা

রাম ধর্মে, রাম আস্থায়, রাম বিশ্বাসে এবং অবশ্যই রাম রাজনীতিতে। রাম-কে নিয়ে রাজনীতি করা হচ্ছে, এই অভিযোগ শাসক বিরোধী দু পক্ষই একে ওপরের বিরুদ্ধে লাগাতার তুলে এসেছে। অথচ দু পক্ষকেই দেখা গেল বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে, রামের নামে জয়ধ্বনী করতে। অন্যদিকে ফের রামনবমীতে হিংসার প্ল্যানিংয়ের অভিযোগ তুলে বিজেপিকে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পার্থর পাশাপাশি রচনার নিশানাতেও বিজেপি

অপরদিকে, ভদ্রেশ্বরে হনুমান মন্দিরে পুজো দিয়ে এদিন বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, রাম সীতা লক্ষণ হনুমানজি সকলের এটা বিজেপির কবে থেকে হল ? এরা সবার। আমরা সব ঠাকুরকে পুজো করি। লক্ষ লক্ষ ভগবান ভারতবর্ষে। রাম সীতা লক্ষণ হনুমানজিরও পুজো করি।যেখানে যেখানে, রামের পুজো হচ্ছে আমি সেখানে গিয়ে মাথা ঠেকিয়ে এসেছি।'

আরও পড়ুন, রামনবমীর মিছিলে পাশাপাশি হেঁটেও কাটল তাল, সৌজন্য শেষে সংঘাতে TMC-BJP নেতারা

প্রসঙ্গত, রাম ধর্মে, রাম আস্থায়, রাম বিশ্বাসে এবং অবশ্যই রাম রাজনীতিতে। রাম কে নিয়ে রাজনীতি করা হচ্ছে, এই অভিযোগ শাসক বিরোধী দু পক্ষই একে ওপরের বিরুদ্দে লাগাতার তুলে এসেছে। অথচ দু পক্ষকেই দেখা গেল বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে, রামের নামে জয়ধ্বনী করতে। অন্যদিকে ফের রামনবমীতে হিংসার প্ল্যানিংয়ের অভিযোগ তুলে বিজেপিকে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget