এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: 'এটা অভিনেত্রীদের লড়াই নয়, মোদি-মমতার..', প্রতিক্রিয়া হুগলির BJP প্রার্থী লকেটের

Locket On Rachana Mamata: হুগলি লোকসভা কেন্দ্রে এবার রচনার বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়ে লড়ছেন লকেট চট্টোপাধ্যায়, কী বললেন তিনি ?

কলকাতা: দীর্ঘদিন সিনেপাড়ায় কাজ করা। এমনকি একই ছবিতেও তাঁরা সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন।কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচনে পট পরিবর্তন। এবার তাঁরা একে অপরের বিরুদ্ধে লড়ছেন একই লোকসভা কেন্দ্র থেকে। আজ্ঞে হ্যাঁ, হুগলি লোকসভা কেন্দ্র থেকে শাসকদলের হয়ে এবার নির্বাচনে লড়ছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। অপরদিকে তাঁরই বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়ালেন লকেট চট্টোপাধ্যায় । স্বাভাবিকভাবেই তাঁদের দুজনকে নিয়ে নানা গুঞ্জন আকাশে বাতাসে। এবার নিজের প্রতিক্রিয়া দিলেন হুগলি লোকসভা আসনের (Hooghly Lok Sabha Constituency) বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। 

এদিন লকেট চট্টোপাধ্যায় বলেন, 'এটা কোনও অভিনেত্রীদের লড়াই নয়।এটা হচ্ছে মোদিজির ভোট। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী মোদিজিই হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ৪২ টি আসন নিয়ে কখনও প্রধানমন্ত্রী হতেও পারবেন না।এবারে উনি জানেন, খাড়গে (Mallikarjun Kharge) কীসব নামটাম বলেছিলেন ! নিজের নামও করেননি। জানেন হতে (প্রধানমন্ত্রী) পারবেন না। ৪২ টি আসন নিয়ে কেউ প্রধানমন্ত্রী হতে পারে না। এই লড়াইটা হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে মোদিজির লড়াই। মোদি বনাম মমতার লড়াই। এখানে কোনও অভিনেত্রী দিয়ে, জাঁকজমক দিয়ে, দিদি নং ওয়ান দিয়ে যিনি এই দুর্নীতিগুলিকে ধামা চাপা দিতে চায়... দিদি নং ওয়ান আপনারা টিভির পর্দায় দেখেন, কিন্তু প্রকৃত দিদি নং ১ হচ্ছেন সেই সন্দেশখালির মহিলারা।'

প্রসঙ্গত, লোকসভা ভোটে (Lok Sabha Elections 2024) বিজেপির অন্যতম হাতিয়ার সন্দেশখালি ইস্যু (Sandeshkhali Incident)। তাই সন্দেশখালিকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের অভিযোগ তুলে পথে নামলেন হুগলি লোকসভা আসনের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।আজ চুঁচুড়ার রবীন্দ্রনগরে জিটি রোডের ওপর বসে অবরোধ শুরু করেন লকেট। ঘটনাস্থলে রয়েছে চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। সপ্তাহের প্রথম দিনে জিটি রোডের মতো ব্যস্ত রাস্তায় অবরুদ্ধ হয়ে পড়ায় যানজট তৈরি হয়েছে।

আরও পড়ুন, সন্দেশখালিকাণ্ডে এবার শাহজাহানের 'ডান হাত' জিয়াউদ্দিন-সহ গ্রেফতার ৩

হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে দ্বিতীয়বার প্রার্থী হয়েছেন লকেট চট্টোপাধ্যায়। আজ সকাল থেকে তাঁর সমর্থনে দেওয়ালে লেখা শুরু করেছেন বিজেপি কর্মী, সমর্থকরা। সিঙ্গুরের সিংহের ভেড়ি এলাকায় চলছে দেওয়াল লিখন। এরপর বাড়ি বাড়ি গিয়ে লিফলেটও বিলি করবেন বিজেপি কর্মী, সমর্থকরা।  প্রথম দফা প্রার্থী তালিকা ঘোষণার পরেই হুগলির জেলা পার্টি অফিসে এসে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন লকেট চট্টোপাধ্যায়। এরপর কর্মী, সমর্থকদের মিষ্টিমুখও করান হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এলাকায় কোনও কাজই করেননি লকেট। এবার ভোটে গো-হারা হারবেন, কটাক্ষ করেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget