এক্সপ্লোর

Lok Sabha Election 2024: মিষ্টির ড্রামে ভর্তি বোমা! ভোটের আগে ফের শিরোনামে ভাটপাড়া

Bhatpara Municipality: উদ্ধা ৪৭টি সতেজ বোমা। ভাটপাড়া থানার পুলিশ এবং বম্ব স্কোয়া়ড এসে উদ্ধার করে বোমাগুলি। পরে তা নিষ্ক্রিয় করা হয়।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভোটের (Lok Sabha Election 2024)  আগে ফের বোমা উদ্ধার হল ভাটপাড়ায়। পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের একটি পরিত্য়ক্ত জায়গা থেকে ৪৭টি  ভর্তি বোমা উদ্ধার করে ভাটপাড়া থানার পুলিশ। বিজেপির অভিযোগ, ঘটনার নেপথ্যে তৃণমূল। পাল্টা অর্জুনই (Arjun Singh) বোমা রেখেছেন বলে দাবি তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়ামের।

ভাটপাড়ার পরিত্য়ক্ত এক বাড়ি, সেখানেই ঘরের বাইরে সাজিয়ে রাখা একাধিক মিষ্টির ড্রাম, লাড্ডুর কৌটো। তাতে মিষ্টি নয়, ছিল ৪৭টি সতেজ বোমা। ভাটপাড়া থানার পুলিশ এবং বম্ব স্কোয়া়ড এসে উদ্ধার করে বোমাগুলি। পরে তা নিষ্ক্রিয় করা হয়।

প্রশ্ন কোথায়?
কোথা থেকে এল এত বোমা?
কী উদ্দেশে রাখা হয়েছিল বোমাগুলি?
তবে কি ভোটের মধ্যে বোমার স্তুপে ভাটপাড়া?

ভাটপাড়া থানার পুলিশ সূত্রে খবর, ভাটপাড়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের বিজয়নগর দিঘিরপাড় এলাকায় ৪টি ড্রাম ও ৩টি প্লাস্টিকের কৌটোয় বোমা রাখা আছে বলে খবর পাওয়া যায়। অভিযান চালিয়ে মঙ্গলবার উদ্ধার করা হয় প্রচুর তাজা বোমা। মঙ্গলবার ও বুধবার মিলিয়ে সেগুলি নিষ্ক্রিয় করা হয়।

যদিও ব্য়ারাকপুরের বিজেপি প্রার্থীর দাবি, তাঁর কাছ থেকেই অভিযোগ পেয়ে সক্রিয় হয় ভাটপাড়া থানার পুলিশ। বিজেপি প্রার্থী অর্জুন সিংহ বলেন, 'ওখানে পার্থ ভৌমিকের দুটো ছেলে আছে সনৎ দে, আর বিষ্ণু অধিকারী এরাই মালটা মজুত করেছিল আমি লাইভ লোকেশন কোথায় আছে, সবটাই আমি পাঠিয়েছিলাম, আমি টুইট করেছিলাম, দুদিন আগে চিঠি পাঠিয়েছিলাম। আজকে বাধ্য় হয়ে টুইট করলাম তারপর নড়াচড়া পড়েছে তখন এটা অ্য়ারেস্ট হয়েছে।'

পাল্টা জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, 'বোম তো একজনই রাখে বোম রাখার মালিক হচ্ছে অর্জুন সিং। বোম তৈরি করার যে দায়িত্ব নেয় এবং ঠেকা নেয় তিনি অর্জুন সিং। এখন যখন দেখছে বাংলার পুলিশ একদম সতর্কভাবে সব জায়গায় চিরুনি তল্লাশি  চালাচ্ছে তখন নিজেই জানিয়ে দিয়েছে যে বোমটা ওখানে আছে কারণ নাহলে তো ভাবছে ওর নামে চলে আসবে।'

বুধবার ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। বিষয়টিতে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

২০ মে ব্য়ারাকপুর লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। তার কদিন আগেই ভাটপাড়া পুরসভা এলাকায় উদ্ধার হল বোমা। যার জেরে বাড়ছে উত্তেজনা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: আদালতের নির্দেশে চাকরিহারারা কি ভোটের দায়িত্বে? কী বলছে কমিশন?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget