এক্সপ্লোর

Mamata Banerjee: কে অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করার ? BJP-কে তোপ মমতার

Mamata Attacks BJP: প্রথম দফা ভোটের দিনে একাধিক প্রশ্নের মুখে বিজেপিকে রাখলেন মুখ্যমন্ত্রী, কী বললেন মমতা ?

মুর্শিদাবাদ: লোকসভা ভোটের আগে সদ্য হয়ে গিয়েছে রামনবমী (Ram Navami 2024)। আজ শুক্রবার চলছে প্রথম দফার ভোট। আর পরশু ছিল রামনবমী। যা নিয়ে আগেই 'বিজেপির বিরুদ্ধে অশান্তি'-র আশঙ্কার বার্তা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আর এদিন প্রথম দফার ভোটের দিনেই গেরুয়াশিবিরকে একহাত নিলেন। মূলত, রামনবমীর শোভাযাত্রায় কোনও অস্ত্র ব্যবহার করা যাবে না বলে আগেই, শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছিল হাইকোর্ট। এদিকে  হাওড়ায় রামনবমীতে বিজেপির অস্ত্রমিছিল দেখা যায়। সেই অস্ত্র মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। এদিন প্রশ্ন ছুড়লেন তৃণমূল সুপ্রিমো (TMC)। কে অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করার ? প্রশ্ন মুখ্যমন্ত্রীর।

এদিন মমতা বলেন, 'আপনাদের বলি, পরশুদিন ছোট্ট একটা ঘটনা ঘটিয়েছিল। আমি জায়গাটার নাম বললাম না। গতকাল আবার ঘটিয়েছিল। তাতে ওসি এবং আমার একজন ভাইও আহত। উনিশ জন আহত হয়েছেন। কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা ? কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার ? কে অধিকার দিয়েছে মণিপুরে ২০০ চার্চ পুড়িয়ে দেওয়ার ? কে অধিকার দিয়েছে মসজিদে গিয়ে বোমা মারবার ? কে অধিকার দিয়েছে দলিতদের উপর অত্যাচার করবার ? কে অধিকার দিয়েছে , সংখ্যা লঘু দেখলেই তাঁদের বাড়িতে NIA ঢুকে পড়বার ? এরপরই তিনি মনে করান সেই প্রচলিত বাক্য। বলেন, যত গর্জে, তত বর্ষে না। শূন্য কলসি, বড্ড বাজে বেশি।'

তিনি বলেন, 'মানুষ আছেই বলে তৃণমূল আছে। সোমবার থেকে স্কুল ছুটি। ভোটটা কষ্ট করে দিতে হবে। যারা পরিযায়ী শ্রমিক আছেন। রমজান মাসে যারা বাড়ি এসেছেন, তারা ভোট না দিয়ে যাবেন না। NRC, CAA-তে নাম ঢুকিয়ে দেবে। বাংলায় NRC হয়েছে? বলুন হবে না। CAA আমি করতে দেব না। ব্যাস সব গেল, বিদেশি হয়ে গেলেন। হতাশয় ভুগবেন না, নির্বাচনের পর আবার দুয়ারে সরকার করিয়ে দেব, সব করিয়ে দেব। ভোটে সবার অধিকার সমান।যদি NRC আটকাতে হয়, CAA আটকাতে হয়, এখন আবার ইউনিফর্ম সিভিল কোড করে দিয়েছে, কারও কোনও আইডেনটিটি থাকবে না। অভিন্ন সিভিল কোড করবে। একটা নেতা, একটা দেশ। এই ধর্ম আম্বেদকরের নয়। না খেয়ে থাকতে পারব NRC, CAA করতে দেব না। এবং আমরা ইউনিফর্ম সিভিল কোডও চালু করতে দেব না।' 

আরও পড়ুন, 'TMC বুঝে গিয়েছে হেরে যাবে..', ভোট দিতে এসে মন্তব্য BJP প্রার্থী নিশীথের, নিশানা উদয়নকে

 মমতার সংযোজন,'ইন্ডিয়া জোটকে আমরা নেতৃত্ব দেব। বাংলা নেতৃত্ব দেবে। এখানে সিপিএম কংগ্রেস বিজেপির দালালি করে। তাই আমাদের সঙ্গে সম্পর্ক নেই। বিজেপির কাছ থেকে কিছু কিছু নিচ্ছে আর দিচ্ছে। পরশু ঘটনা ঘটিয়েছিল। কাল আবার ঘটিয়েছিল। ওসি এবং আমার ভাইও আহত। ১৯ জন আহত। কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করার? কে আধিকার দিয়েছে? মোদিক গ্যারান্টি কী, বিজেপি নেতারা গিয়ে বলছে ১০০ দিনের টাকা দেবেন না, গঙ্গার ভাঙনে টাকা দিচ্ছে না। এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। গঙ্গা একদিন গড়ে আর একদিন ভাঙে। এগুলি নিয়ে ভাবনাচিন্ত করতে হবে। বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। কেন করতে দেবে? অর্ধেক দিতে হবে।' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget