এক্সপ্লোর

Ghatal Lok Sabha Constituency: রাতভর তাণ্ডব ! কেশপুরে সিপিএমের ৪ পোলিং এজেন্টকে তালাবন্দী করে রাখার অভিযোগ; কাঠগড়ায় TMC

Keshpur News: ভোট শুরুর পরেও পার্টি অফিসে আটকে ছিলেন সিপিএমের ৪ পোলিং এজেন্ট। পুলিশকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ।

সৌমেন চক্রবর্তী, কেশপুর : ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুরের খেতুয়া বুথে সিপিএম পার্টি অফিসে রাতে ছিলেন ৪ জন সিপিএম এজেন্ট। অভিযোগ, রাতভর তাণ্ডব চালিয়ে পার্টি অফিসে তালা লাগিয়ে দেয় তৃণমূল। কেশপুরে তৃণমূলের বিরুদ্ধে রাতভর সন্ত্রাস চালানোর অভিযোগ সিপিএমের। ভোট শুরুর পরেও পার্টি অফিসে আটকে ছিলেন সিপিএমের ৪ পোলিং এজেন্ট। বারবার নির্বাচন কমিশনে জানিয়েও কিছু সুরাহা হয়নি বলে অভিযোগ। সিপিএমের তরফে জানানো হয়েছে, পুলিশকে বারবার জানানোর পর ও থানায় যাওয়ার পর, কিছুক্ষণ আগে তালা খোলা হয়। পরে চার বুথ এজেন্ট রওনা দেন বুথের দিকে। Lok Sabha Election 2024 

এদিন ভোটের শুরু থেকেই কেশপুর থেকে একের পর এক অশান্তির খবর সামনে আসে। কেশপুরে এজেন্টদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ তোলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। গ্রামে এজেন্টদের বাড়ি থেকে নিয়ে এসে বুথে বসান তিনি। 'তৃণমূলের লোক এজেন্টকে মেরে তাড়িয়ে দিয়েছিল, আপনারা কোথায় ছিলেন', কেশপুর বিধানসভা কেন্দ্রের আনন্দপুর থানা এলাকার কোরাঙ্গাপোতা প্রাথমিক স্কুলের ১১৯ নম্বর বুথে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন করেন ঘাটালের বিজেপি প্রার্থী। 

পরে কেশপুরেই বিক্ষোভের মুখে পড়েন হিরণ। বাঁশ-লাঠি, ইট নিয়ে ঘাটালের বিজেপি প্রার্থীর গাড়ি আটকান তৃণমূল কর্মীরা। হিরণের গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়েন তাঁরা। বুথ দখল করতে গতকাল রাতে খেড়ুয়াবালি গ্রামে ৩ জনের হাত ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করেন তৃণমূল কর্মীরা। যদি বুথে তাঁদের পোলিং এজেন্টই বসাতে পারেননি, সন্ত্রাসের অভিযোগ মিথ্যা বলে পাল্টা দাবি করেন হিরণ। 

কেশপুরের রাজনৈতিক মানচিত্র-

পশ্চিম মেদিনীপুরের রাজনীতিতে বলা হয়, কেশপুর বিধানসভা যাঁর, ঘাটাল লোকসভা নির্বাচনেও জয় তাঁরই।  ২০১৪ সালে এই ঘাটাল থেকেই CPI-এর সন্তোষ রাণাকে হারিয়ে প্রথমবার সাংসদ হন দেব। প্রায় ২ লক্ষ ৬১ হাজার ভোটে জয়ের ব্যবধানের মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ লিডই ছিল কেশপুর থেকে। ২০১৯ সালে বিজেপির ভারতী ঘোষকে ১ লক্ষ ৭ হাজার ভোটে হারান দেব। তার মধ্যে শুধু কেশপুরেই তাঁর লিড ছিল ৯২ হাজার ভোটের!

এ হেন কেশপুরেই এবার খুনের আশঙ্কা করেছিলেন দেব। তিনি বলেছিলেন, 'বিজেপির যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্রে জেতার জন্য় লেগে পড়ে রেখেছে, মৃত্য়ুর রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে ১০ থেকে ২০ তারিখের মধ্য়ে। আমাদের কাছে খবর আছে যে কেশপুরে তারা কোনও একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষ আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। ওরা এখন বুঝতে পেরেই গেছে যে আর জেতার কোনও রাস্তা নেই।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget