এক্সপ্লোর

Election 2024:ভোট শেষেও 'অশান্ত'কোচবিহার, শীতলকুচিতে ইভিএম লুঠের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Sitalkuchi EVM Loot:ভোট শেষেও কোচবিহারে অশান্তির শেষ নেই। শীতলকুচিতে ইভিএম লুঠের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ।

শুভেন্দু ভট্টাচার্য,  কোচবিহার: ভোট (Election 2024) শেষেও কোচবিহারে অশান্তির (Coochbehar Chaos) শেষ নেই। শীতলকুচিতে ইভিএম লুঠের চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ। ঘটনাস্থলে গেলে তৃণমূলকর্মীদের উপর পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগও ওঠে।   

অভিযোগ...
ভোট শেষে অশান্তির অভিযোগ ওঠে তুফানগঞ্জেও। বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে বলে দাবি তাঁর পরিবারের। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় ওই কর্মীকে। ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। ঘটনা হল, ভোট শুরুর আগের রাত থেকে হিংসার আঁচ টের পেতে শুরু করেছিল কোচবিহার। গোসানিমারিতে তৃণমূলকর্মীকে হাঁসুয়ার কোপ বসানোর অভিযোগ ওঠে। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূলকর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়। অভিযোগ, ভোটের আগের রাতে বুথ সভাপতির বাড়ি যাওয়ার সময় তৃণমূলকর্মীদের উপর হামলা চলে। ঘটনায় 
বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ ছিল। যদিও বিজেপি জানায়, নিজেদের মধ্যেই গন্ডগোল করে অশান্তি বাঁধাতে চাইছে তৃণমূল। এর পর খবর আসে, তুফানগঞ্জে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত তুফানগঞ্জের ওই ঘটনায় রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। 
এ যদি ভোটের আগের রাতের ছবি হয়, তা হলে ভোটের দিনের ছবিটাও কিছু কম নয়। 
প্রথমে চান্দামারিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা, তার পর মাথাভাঙায় ক্যাম্প বসানো নিয়ে বিজেপি-তৃণমূল হাতাহাতির অভিযোগ। অন্য দিকে, ভোট দিতে এসে শীতলকুচিতে চোখ ফাটে এক ভোটারের। এতে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। ভোট শুরুর আগে কোচবিহার শহরে এক প্রস্ত উত্তেজনা ছড়ায়। ১৮ নম্বর ওয়ার্ডের তোর্সার চর এলাকায় সিপিএম সমর্থককে ভয় দেখানো, বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারে মাথা ফেটে যায় বিজেপির বুথ সভাপতির। তালিকাটি নেহাত ছোট নয়।

নিশীথ প্রামাণিকের দাবি...
'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের অবশ্য দাবি, 'প্রত্যেক বার এখানে ১০-১২ জনের মৃত্যু হয়। এবারের ভোটে এখানে কোনও মৃত্যু হয়নি', কোচবিহারে 'শান্তিপূর্ণ' ভোট হয়েছে বলতে গিয়ে এমনই দাবি করেন তিনি। আরও বলেন, 'ভোটে অশান্তির ঘটনা এবার হয়নি।' দিনভর সংবাদমাধ্যমের ক্যামেরায় কোচবিহারের চান্দামারি, সিতাইয়ের বালাডাঙ্গা এবং চামটা চোরখানার ছবি ধরা পড়েছে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য, 'ভোটকেন্দ্রে অশান্তির ঘটনা এবার হয়নি।'

 

আরও পড়ুন:বুথে ভুয়ো পোলিং এজেন্ট! ঘাড়ধাক্কা দিলেন পুলিশ পর্যবেক্ষক

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget