এক্সপ্লোর

Hiran Chatterjee: 'কেশপুরকে পাকিস্তান বানিয়ে দিয়েছেন মমতা', বিক্ষোভের মুখে পড়ে আক্রমণ হিরণের

Ghatal BJP Candidate : ঘাটালের বিজেপি প্রার্থীর গাড়ির সামনেই প্রায় ৫০০ তৃণমূল কর্মীর জটলা তৈরি হয়। বিক্ষোভকারীরা হিরণের গাড়ি ঘিরে ফেলেন।

পার্থপ্রতিম ঘোষ, কেশপুর : সকালে থেকেই ভোটের ময়দানে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্য়ায়। কেশপুরে ভোটপর্বের শুরুর দিকেই একবার বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। ফের একবার সেই কেশপুরেই তীব্র বিক্ষোভের মুখে পড়লেন। পরিস্থিতি অশান্ত হয়ে উঠে। সেই অবস্থায় নিজের গাড়িতে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি। হিরণ বলেন, 'কেশপুরকে পাকিস্তান বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।' Lok Sabha Election 2024

কী ঘটনা ?

কেশপুরের মুগবসান এলাকায় হিরণ চট্টোপাধ্যায়কে 'চোর চোর' স্লোগান ওঠে। ঘাটালের বিজেপি প্রার্থীর গাড়ির সামনেই প্রায় ৫০০ তৃণমূল কর্মীর জটলা তৈরি হয়। বিক্ষোভকারীরা হিরণের গাড়ি ঘিরে ফেলেন। গাছের গুঁড়ি ফেলে আটকানো হয় রাস্তা। খড় ফেলে আগুন জ্বালিয়ে দেন তৃণমূল কর্মীরা। ১০০ দিনের টাকা চাই বলে দাবি জানান উত্তেজিত জনতা। পরিস্থিতির সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে। CRPF-এর DIG-র সামনেই চলে তাণ্ডব। পরে গাড়ি ঘুরিয়ে ফিরে যান হিরণ।

তার আগে ঘাটালের বিজেপি প্রার্থী বলেন, 'দেখে নিন বাংলাকে। পুরো পাকিস্তান বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পুরো কেশপুরকে পাকিস্তান বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।' এদিকে বিক্ষোভকারী বলতে থাকেন, 'আগে ১০০ দিনের কাজের টাকা পাঠান, তারপরে এখানে আসুন। এতদিন কোথায় ছিলেন ? উনি তো জানেন আমি গেলে পয়সা চাইবে। ভোট পুরো শান্তিপূর্ণ চলছে। হিরণ এলে অশান্তি হবে।'

এদিন ভোট শুরুর প্রথম দিকেই ঘাটালের বিজেপি প্রার্থীর গাড়িতে পড়ে ঢিল। বাঁশ-লাঠি, ইট নিয়ে ঘাটালের বিজেপি প্রার্থীর গাড়ি আটকে দেন তৃণমূল কর্মীরা। গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়েন তাঁরা। তৃণমূলের অভিযোগ, বুথ দখল করতে গতকাল রাতে খেড়ুয়াবালি গ্রামে ৩ জনের হাত ভেঙে দেয় বিজেপির গুন্ডবাহিনী। বুথে পোলিং এজেন্টই বসাতে পারিনি, সন্ত্রাসের অভিযোগ মিথ্যা, পাল্টা দাবি করেন হিরণও।

এদিকে কেশপুরের আনন্দপুরে আটকে দেওয়া হয় হিরণ চট্টোপাধ্যায়ের কনভয়। এত গাড়ি নিয়ে ঘোরা যাবে না, ঘাটালের বিজেপি প্রার্থীকে জানিয়ে দেয় পুলিশ। আনন্দপুর থানার OC-র সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন হিরণ। আঙুল তুলে কথা বলবেন না, পুলিশ অফিসারকে বলেন বিজেপি প্রার্থী। আপনিও আমাকে চমকাবেন না বলে পাল্টা জবাব দেন আনন্দপুর থানার OC। 

একের পর এক জায়গায় বিক্ষোভের মুখে পড়া হিরণের বক্তব্য, 'পুলিশ-কেন্দ্রীয় বাহিনী-তৃণমূল কংগ্রেসের সেটিং, একসঙ্গে নেমেছে আমাকে হারাতে। কিন্তু মানুষ ভোট দিয়ে আমাকে জেতাবে। মোদিকে জেতাবে। কারণ এটা মোদিজির ভোট।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget