এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগে পথে নামলেন BJP প্রার্থী লকেট

Locket Protested On Sandeshkhali: আজ চুঁচুড়ার রবীন্দ্রনগরে জিটি রোডের ওপর বসে অবরোধ শুরু করেন হুগলি লোকসভা আসনের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়..

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: লোকসভা ভোটে (Lok Sabha Elections 2024) বিজেপির অন্যতম হাতিয়ার সন্দেশখালি ইস্যু (Sandeshkhali Incident)। তাই সন্দেশখালিকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের অভিযোগ তুলে পথে নামলেন হুগলি লোকসভা আসনের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)।

আজ চুঁচুড়ার রবীন্দ্রনগরে জিটি রোডের ওপর বসে অবরোধ শুরু করেন লকেট। ঘটনাস্থলে রয়েছে চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। সপ্তাহের প্রথম দিনে জিটি রোডের মতো ব্যস্ত রাস্তায় অবরুদ্ধ হয়ে পড়ায় যানজট তৈরি হয়েছে। এদিন লকেট চট্টোপাধ্যায় বলেন, 'এটা কোনও অভিনেত্রীদের লড়াই নয়।এটা হচ্ছে মোদিজির ভোট। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী মোদিজিই হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ৪২ টি আসন নিয়ে কখনও প্রধানমন্ত্রী হতেও পারবেন না।

উল্লেখ্য, হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে দ্বিতীয়বার প্রার্থী হয়েছেন লকেট চট্টোপাধ্যায়। আজ সকাল থেকে তাঁর সমর্থনে দেওয়ালে লেখা শুরু করেছেন বিজেপি কর্মী, সমর্থকরা। সিঙ্গুরের সিংহের ভেড়ি এলাকায় চলছে দেওয়াল লিখন। এরপর বাড়ি বাড়ি গিয়ে লিফলেটও বিলি করবেন বিজেপি কর্মী, সমর্থকরা।  প্রথম দফা প্রার্থী তালিকা ঘোষণার পরেই হুগলির জেলা পার্টি অফিসে এসে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন লকেট চট্টোপাধ্যায়। এরপর কর্মী, সমর্থকদের মিষ্টিমুখও করান হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এলাকায় কোনও কাজই করেননি লকেট। এবার ভোটে গো-হারা হারবেন, কটাক্ষ করেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।

আরও পড়ুন, ভোটের আগে আজই CAA নিয়ে কেন্দ্রের বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা

তৃণমূলের জনগর্জন সভার দিনেই ন্যাজাট থেকে ঝড় তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন,' সন্দেশখালি জ্বলছে, আর চোর মমতা হাঁসছে। আমার বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার মতো মূর্তি আপনারা রণংদেহী মূর্তি জেহাদিদের বিরুদ্ধে আপনারা যে ভূমিকা নিয়েছেন শত কোটি প্রণাম জানাই। আপনারা জানেন সন্দেশখালি একা নন, সন্দেশখালির সঙ্গে গোটা ভারতবর্ষ আছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদিজি আরামবাগে, কৃষ্ণনগরে, আমাদের শিলিগুড়িতে, বারাসাতে সর্বত্র সন্দেশখালির মা-বোনেদের অত্য়াচারের প্রতিবাদ করেছেন। আপনাদের সংগ্রামকে কুর্নিশ জানিয়েছেন। তাই আজকের এই সমাবেশ আমরা চ্য়ালেঞ্জ নিয়ে করেছি। মমতা বন্দ্য়োপাধ্য়ায় এই রাজ্য়ের মুখ্য়মন্ত্রী তিনি নাকি মহিলা দরদি। তিনি নাকি পাঁচশো টাকা, হাজার টাকা অনেক কিছু দিয়েছেন। তিনি আজকে ২ মাসেরও বেশি সময় হয়ে গেল সন্দেশখালিতে আসার মতো প্রয়োজন অনুভব করেননি। '

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget