এক্সপ্লোর

Lok Sabha Election 2024: 'চোরে'র পাল্টা 'ডাকাত'! মুখোমুখি তরজায় লকেট-অসীমা

Hooghly Lok Sabha Election: দুই দলের মধ্যে চূড়ান্ত উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তুমুল চিৎকার-স্লোগান চলতে থাকে।

আবীর দত্ত, ধনেখালি, হুগলি: ধনেখালিতে মুখোমুখি হুগলি লোকসভা (Hooghly Lok Sabha Election 2024) কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) এবং ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। একে অপরের দিকে ছুড়ে দিলেন একের পর এক অভিযোগ।  

এই খানেই তৃণমূলকর্মীদের (TMC Agitation)  বিক্ষোভের মুখে পড়েন লকেট চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থীকে দেখে 'চোর চোর' স্লোগান তৃণমূলের। লকেটকে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। পাল্টা চোর স্লোগান বিজেপি কর্মীদেরও। শোনা যায় 'জয় শ্রীরাম' ধ্বনিও। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখে লকেট চট্টোপাধ্যায় বলেন, 'আসল জায়গায় পা দিয়েছি, তাই রাগ।'

এরই মাঝে অসীমা পাত্রের উদ্দেশে চোর স্লোগান দিতে থাকেন লকেট চট্টোপাধ্যায়। পাল্টা লকেটকে ডাকাত বলে সম্বোধন অসীমা পাত্রের।

অসীমা পাত্রের অভিযোগ, 'তাঁর দলের বুথ ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। কেন ক্যাম্প ভাঙচুর করা হল?' প্রশ্ন ধনেখালির তৃণমূল বিধায়কের। তৃণমূল কর্মীদের অভিযোগ, এখানে কোনও সমস্যা নেই। তাও কেন বিজেপি প্রার্থী সেখানে এসেছেন সেই প্রশ্ন তোলেন ওই কর্মীরা। তৃণমূল কর্মীদের কারও কারও অভিযোগ, বিজেপি প্রার্থী বুথের নম্বর বলতে পারেন না। 

এদিন মইদিপুরের এই বুথে ভোট পরিদর্শনে এসেছিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তখনই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। দু-পক্ষের মধ্যে চলে কথা কাটাকাটি। ভোটারের লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজনও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এরই মাঝে বিজেপি প্রার্থীকে দেখে একজন চোর চোর স্লোগান দিতে থাকেন

অসীমা পাত্র বলেন, 'ওই ওই আমার বুথে কেন ঢুকেছে। আগে বলুক কেন ঢুকেছে? আমার বুথে ও কেন ঢুকেছে? তার জবাব ওকে দিতে হবে। আজকে লকেট চ্যাটার্জিকে ঘিরে ফেলব আমি।'

লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, 'তৃণমূল চোর, সব রিগিং হচ্ছিল। সবকটা এখানে চলে এসেছে। যারা লাইনে দাঁড়িয়ে ছিল।' সেই সময় এবিপি আনন্দের সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন 'তৃণমূলের বিধায়ক এখানে, কী বলবেন?' উত্তরে লকেট বলেন, 'যারা লাইনে দাঁড়িয়েছিল, পা দিয়ে দিয়েছি, চলে এসেছে। অসীমা চোর, অসীমা চোর, অসীমা চোর।'

দুই দলের মধ্যে চূড়ান্ত উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তুমুল চিৎকার-স্লোগান চলতে থাকে। এই আবহে সাধারণ ভোটাররা কীভাবে ভয়মুক্ত হয়ে ভোট দিতে আসবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: আমডাঙায় 'দাবাং' পুলিশ! তাড়া খেয়ে পাটক্ষেতে লুকোল দুষ্কৃতীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget