এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: BJP-র এজেন্টকে মারধরের অভিযোগ, ভোট শেষেও উত্তপ্ত জঙ্গিপুর

Jangipur BJP Agent Attacked: তৃতীয় দফার ভোট শেষ, এদিকে অশান্তি মিটল না এই কেন্দ্রে, ভোট শেষেও উত্তপ্ত জঙ্গিপুর ..

মুর্শিদাবাদ: ভোট শেষেও উত্তপ্ত জঙ্গিপুর (Jangipur)। বিজেপির এজেন্টকে (BJP Agent) মারধরের অভিযোগ। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপির। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে পাল্টা লাঠিচার্জ (Lathi Charge) পুলিশের। 

 দিনভর অশান্তির খবর এসেছে গোটা মুর্শিদাবাদ-জঙ্গিপুর থেকে। জঙ্গিপুর লোকসভার খড়গ্রামের রহিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বুথের সামনে বহিরাগতদের জমায়েত ঘিরে এদিন ওঠে অভিযোগ। অভিযোগ পেয়েই তাড়া করে তাঁদের হঠিয়ে দেয় পুলিশ। পাশাপাশি  ভোট চলাকালীন রঘুনাথগঞ্জ থানায় পৌঁছন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। বুথে অনিয়ম, এজেন্টদের বাধা, সুতিতে তাঁর সঙ্গে তৃণমূল নেতার হাতাহাতি, অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থ হন এদিন বিজেপি প্রার্থী।

 জঙ্গিপুর লোকসভার রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা হাইস্কুলে বিজেপি এজেন্টদের বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ ওঠে এদিন তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে বুথে গিয়ে এজেন্ট বসানোর ব্যবস্থা করেন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। সুতির আহিরণে মীরের গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ৬৪ নম্বর বুথের বাইরে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে জঙ্গিপুরের তৃণমূল ব্লক সভাপতি গৌতম ঘোষের হাতাহাতির অভিযোগ ওঠে। বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী, অভিযোগ তোলে তৃণমূল। বুথ থেকে বার করে দেওয়া হয় পোলিং এজেন্টকে, অভিযোগ পেয়ে বুথে যাওয়া, পাল্টা দাবি জানিয়েছেন বিজেপি প্রার্থী। 

মুর্শিদাবাদে প্রিসাইডিং অফিসার নিয়োগে বেনিয়মের অভিযোগ বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের। আজিমগঞ্জের রায়বুধসিং বাহাদুর হাইস্কুলের। ১০ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার ছিলেন সেই স্কুলেরই প্রধান শিক্ষিকা। প্রিসাইডিং অফিসার ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ পেয়ে তাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।

তবে ব্যাতিক্রমী ছবিও রয়েছে এবারের তৃতীয় দফার ভোটে। খড়গ্রামে বুথের কাছেই ভোটারদের মুড়ি-ঘুগনি খাওয়ানোর ব্যবস্থা করেছে কংগ্রেস ও তৃণমূল। খড়গ্রামের আসলপুরে বুথের কাছেই পাত পেড়ে ভোটারদের মুড়ি-ঘুগনি খাওয়ার ব্যবস্থা করেছে কংগ্রেস। সেখানেই চলে রান্না। সেই ছবি ধরা পড়ে এদিন এবিপি আনন্দর ক্যামেরায়। অন্যদিকে, খড়গ্রামের পলসণ্ডায় বুথের ১০০ মিটারের মধ্যে মুড়ি-ঘুগনি খাওয়াচ্ছিল তৃণমূলও। পরে পুলিশ গিয়ে তুলে দেয়। 

 আরও পড়ুন, BJP-র প্রচারে এসে সন্দেশখালির মহিলাদের আটকে রাখার অভিযোগ, বিক্ষোভ উলুবেড়িয়ায় থানায়

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা

ভিডিও

Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল
Durga Puja 2026: ৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda
Durga Puja: এছর ৬৩তম বর্ষে হাওড়ার শিবপুর জনসেবা সমিতির পুজো, এবারের থিম 'তাহাদের কথা'
Durga Puja 2026: গ্রেটার কৈলাস ২-এ মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন | Delhi | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget