এক্সপ্লোর

Election 2024:জয় নিয়ে প্রত্যয়ী, বর্ণাঢ্য শোভাযাত্রায় মনোনয়ন জমা কীর্তি আজাদের

Kirti Azad Nomination:মনোনয়ন জমা দিতে এসেও বর্ণাঢ্য শোভাযাত্রা! বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে এই ভাবেই মনোনয়ন জমা দিতে দেখা গেল মঙ্গলবার।

কমলকৃষ্ণ দে, বর্ধমান: মনোনয়ন জমা দিতে এসেও বর্ণাঢ্য শোভাযাত্রা! বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের (Bardhaman Durgapur Lok Sabha Constituency) তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে এই ভাবেই মনোনয়ন জমা দিতে দেখা গেল মঙ্গলবার। এদিন দুুুপুরে টাউন হল থেকে সুসজ্জিত মিছিল বের হয়। তৃণমূল প্রার্থী ছাড়াও সেই মিছিলে ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার,  বিধায়ক খোকন দাস এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়-সহ অন্যান্য নেতারা। জেলাশাসকের দফতরে এসে মনোনয়ন জমা দেন কীর্তি। পরে জানান, জেতার ব্যাপারে প্রত্যয়ী তিনি।

বিশদ...
মনোনয়ন জমা দেওয়া উপলক্ষ্যে বাঙালি পোশাক পরে এসেছিলেন প্রাক্তন ক্রিকেটার। পরে সংবাদমাধ্যমকে বলেন, 'কর্মীরা সকলে মিলেমিশে কাজ করেছেন। এত ভালবাসা আগে কখনও পাইনি।' কিন্তু তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বীর নাম যে দিলীপ ঘোষ, সেটা খেয়াল রেখে কী ইস্যুতে প্রচার কৌশল সাজাচ্ছেন? কীর্তির কথায়, 'বহু ইস্যু রয়েছে। বহু কারখানা বন্ধ হয়ে পড়ে আছে। এনএইচএ-র উপর একটি ব্রিজ হওয়া উচিত।  তা হয়নি। সাঁই স্টেডিয়ামে মাতালরা বসে থাকে। এমনই নানা ইস্যু রয়েছে। এরপর আমাদের বিধায়ক, সংগঠনের লোকেরা যেমন বলবেন, তেমনই করব।' তবে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে লড়াইটা যে কঠিন হতে চলেছে, সে রকম কিছু মোটেও মানতে চান না তৃণমূল প্রার্থী। স্পষ্ট বললেন, 'কোনও টাফ লড়াই নেই। আমার সামনে যিনি রয়েছেন, তিনি কখন কী বলেন ঠিক নেই। কাল বলেছেন তৃণমূল জনতার সহানুভূতি চায়। আপনার সঙ্গে মানুষের সহানুভূতি না থাকলে আপনি কী ভাবে জেতার আশা করেন? ওঁদের মিথ্যা কথা সকলে ধরে ফেলেছেন।' 

তরজা...
ইতিমধ্যে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের দুই হেভিওয়েট প্রার্থীর তরজার সাক্ষী থেকেছেন বঙ্গবাসী। আপাতত, সি ভোটার ওপিনিয়ন পোলে যে তথ্য় উঠে এসেছে তাতে দেখা গিয়েছে এই আসনে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবিপি সি ভোটারের সমীক্ষা অনুযায়ী মাত্র ১ শতাংশ ভোট স্যুইং হলেই পাল্টে যেতে পারে ফলাফল। না হলে আপাতত এগিয়ে বিজেপির দিলীপ ঘোষ। ২০০৯-এর লোকসভা নির্বাচন থেকে দেখলে দেখা যায় এই কেন্দ্রে প্রতিবার সাংসদ পাল্টে গিয়েছে। আলাদা আলাদা দলের সাংসদ হয়েছেন। শুধু তাই নয়, ২০০৯ -এর নির্বাচন থেকে যিনি একবার জিতেছেন তিনি পরেরবার হেরে গিয়েছেন। গতবার এই কেন্দ্রে জিতেছিলেন সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। এবার তিনি লড়ছেন আসানসোল কেন্দ্র থেকে। সেই ধারা কি এবার ধরে রাখতে পারবেন দিলীপ ঘোষ? নাকি প্রাক্তন ক্রিকেটারকে প্রার্থী করে জনগর্জন সভায় যে চমক তৃণমূল দিয়েছিল, তা তাদের ভোটবাক্সে 'ডিভিডেন্ড' দেবে?

আরও পড়ুন:দ্বিতীয় দফায় হিংসা রুখতে সতর্ক নির্বাচন কমিশন, কী কী অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget