এক্সপ্লোর

Lok Sabha Election 2024: কাঠগড়ায় 'জোট'! বিডিওর কাছে নালিশ রানিনগরে 'আক্রান্ত' TMC কর্মীদের

Murshidabad Lok Sabha Seat: তৃণমূলের পোলিং এজেন্টকে বুথে ঢুকতেই দেওয়া হয়নি বলে অভিযোগ।

আবীর দত্ত, রানিনগর, মুর্শিদাবাদ: তৃতীয় দফায় সকাল থেকেই মুর্শিদাবাদ (Murshidabad) লোকসভা কেন্দ্রের একাধিক এলাকা থেকে অশান্তির অভিযোগ সামনে এসেছে। ডোমকল থেকে রানিনগর একাধিক বুথে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কখনও সিপিএমের পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ এসেছে সামনে। কখনও ভোট দিতে যাওয়ার সময় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূলের দিকেই উঠেছে অভিযোগ। রানিনগরের লোচনপুরে আবার সিপিএম-এর পোলিং এজেন্টকে বের করে ওই নথি নিয়ে তৃণমূলের (TMC) তরফে ভুয়ো এজেন্ট দেওয়ার অভিযোগও উঠেছিল। সেই রানিনগরেই দেখা গিয়েছে উল্টো ছবিও। জোটের কর্মী-সমর্থকদের বিরুদ্ধেই তৃণমূলের পোলিং এজেন্টকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। এমনকী ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া-ভয় দেখানোর অভিযোগও উঠেছে।

মুর্শিদাবাদের রানিনগরের নজরানা এলাকায় উলটপুরাণ। নজরানা প্রাথমিক বিদ্যালয়ের ২২৪ ও ২২৫ নম্বর বুথে তৃণমূলের পোলিং এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূলের ভোটারদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর সেই বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে জানিয়ে কাজ হয়নি বলেও অভিযোগ।

ভোট (Lok Sabha Election 2023) দিতে গিয়ে মাঝরাস্তা থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ নিয়ে সুরক্ষা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিযোগকারীরা। কিন্তু তাঁদের দাবি, সুরক্ষা দিতে পারবে না বলে জানিয়েছে পুলিশ। তাদের হাতে এত লোকবল নেই যে রাস্তায় সুরক্ষা দেওয়া যাবে- এমনটাই নাকি জানিয়েছে পুলিশ। তারপরে রানিনগর ২ নম্বর ব্লকের BDO কৃষ্ণনির্মল ভট্টাচার্যর কাছে ক্ষোভ উগরে দেন তৃণমূলের ভোটাররা। BDO-র সামনেই বিস্ফোরণের শব্দ, বোমা পড়ছে বলে অভিযোগ ভোটারদের। এরপর বিশাল পুলিশবাহিনী ওই এলাকায় আসে। প্রশাসনের তরফ থেকে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হয় কারা ভোট দিতে যেতে পারেননি। তাঁদের ভোট দিতে যাওয়ার জন্য বলা হয়।

এক গ্রামবাসীর অভিযোগ, 'ভোট দিতে পারেনি। জোটের লোক রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে।' এর আগের ভোটেও নাকি এমনটাই হয়েছে বলে অভিযোগ তাঁর। প্রায় একই অভিযোগ করেছেন আরও কিছু গ্রামবাসী। তাঁদের দাবি, ভোট দিতে যাওয়ার সময় মারধর করা হয়েছে, ধাক্কা দেওয়া হয়েছে। তার জন্য়ই ভয়ের চোটে তাঁরা ভোট না দিয়ে ফিরে এসেছেন বলে অভিযোগ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: CBI-এর হাত থেকে মন্ত্রিসভা বাঁচানোই লক্ষ্য রাজ্যের? ঠিক কী হল শুনানিতে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget