এক্সপ্লোর

Narendra Modi : 'বাংলার আশীর্বাদে' আপ্লুত মোদি, বললেন, পরের জন্ম যেন বাংলাতেই হয়

Modi On SSC Verdict: 'দুর্নীতি করছে তৃণমূল, ফল ভুগছে বাংলার মানুষ', হাইকোর্টের রায়ের পর প্রথম জনসভাতেই তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রীর

মালদা : উত্তরবঙ্গে চলছে লোকসভা ভোটের দ্বিতীয় দফা। এরই মধ্যে মালদায়  প্রধানমন্ত্রী। মালদা উত্তরের বিজেপি প্রার্থীর খগেন মুর্মু, মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে সমাবেশ করলেন তিনি। হেলিপ্যাডে নেমেই দেখলেই উপচে পড়া ভিড়। সভা স্থলে প্রবেশ করতেই উচ্চস্বরে উঠল 'মোদি মোদি' স্লোগান। আর এই উৎসাহ দেখেই আপ্লুত মোদি। মালদার জনতাকে জানালেন একান্ত ধন্যবাদ। বললেন, প্রথম , দ্বিতীয় দফাতেই পর্যুদস্ত হবে বিরোধীরা ! মালদার মানুষের কাছে চাইলেন বিজেপিকে জয় এনে দেওয়ার প্রতিশ্রুতি। তারপর একে একে তাঁক নিশানায় উঠে এল তৃণমূল কংগ্রেস ও জাতীয় কংগ্রেস। 

সম্প্রতি শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করেছে তৃণমূল। এর জেরে প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল হয়েছে। হাইকোর্টের এই রায়ের পর প্রথম জনসভাতেই তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। বললেন, 'দুর্নীতি করছে তৃণমূল, ফল ভুগছে বাংলার মানুষ' । বাংলায়  পূর্বের বামফ্রন্ট সরকার ও  এখনকার তৃণমূল সরকারকে যুগপৎ আক্রমণ করে মোদি বললেন, 'আগে বাম, এখন তৃণমূল শাসনে বাংলার সম্মান ধূলিস্যাৎ হয়েছে, তৃণমূলের জমানায় এখন শুধুই একটাই কথা হাজার কোটির দুর্নীতি।' প্রধানমন্ত্রীর মুখে একে একে উঠে এল সারদা, রোজভ্যালি, গরু পাচার, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি প্রসঙ্গ। বললেন, 'দুর্নীতি করছে তৃণমূল, ভুগতে হচ্ছে বাংলার জনগণকে'।

একদিকে যখন তৃণমূল কেন্দ্রকে ক্রমাগত 'বাংলাকে বঞ্চনা' করার অভিযোগে আক্রমণ করে চলেছে, তখনই তৃণমূল সরকারের দিতে আঙুল তুলে নরেন্দ্র মোদি  বললেন, 'যা টাকা দেয় কেন্দ্র, খেয়ে নেয় তৃণমূলের তোলাবাজ নেতা-মন্ত্রীরা। বাংলার যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে তৃণমূল। মা-মাটি-মানুষের কথা বলে মহিলাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল। সন্দেশখালিকাণ্ডে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা চালিয়ে গেছে তৃণমূল' । তিনি আরও বলেন, 'উন্নয়নের বদলে বাংলায় হাজার কোটির দুর্নীতি হয়েছে। বাংলায় কমিশন ছাড়া কোনও কাজ হয় না। বাংলায় তৃণমূল যুব-উন্নয়নের সব পথ বন্ধ করেছে। বাংলার উন্নয়নের বিরুদ্ধে কাজ করে চলেছে তৃণমূল। ' আক্রমণ মোদির।

এদিন প্রধানমন্ত্রীর মুখে ঝরে পড়ে বাংলার বন্দনা। বলেন, 'একটা সময় ছিল যখন বাংলা গোটা দেশকে নেতৃত্ব দিত। সামাজিক সংস্কার থেকে বিজ্ঞান-সবকিছুতেই নেতৃত্ব দিত বাংলা। দেশের জন্য বলিদানে, জীবনের সবক্ষেত্রেই নেতৃত্ব দিত বাংলা'। আবেগ  আপ্লুত হয়ে প্রধানমন্ত্রী বললেন, 'পরের জন্ম যেন বাংলাতেই হয়। বাংলার মানুষের তপস্যা বিফলে যাবে না। কথা দিচ্ছি উন্নয়ন করে এই ভালবাসা ফিরিয়ে দেব' । 

আরও পড়ুন : 

বালুরঘাটে ধুন্ধুমার, বিজেপি মহিলা এজেন্টকে 'মারধর, অশ্লীল উক্তি', প্রতিবাদ সুকান্তর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget