এক্সপ্লোর

Lok Sabha Election 2024: দলীয় অফিসের সামনেই TMC কর্মীকে 'মার', কাঠগড়ায় দলেরই অপর গোষ্ঠী !

Newtown TMC Worker Attacked: নিউটাউনের সুলংগুড়িতে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে..

কলকাতা: সবে গত শনিবার শেষ হয়েছে সপ্তম দফার লোকসভা নির্বাচন। এদিকে ভোট মিটতেই ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Inner Clash)। নিউটাউনের সুলংগুড়িতে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে।

তৃণমূল কর্মী অনুপ বিশ্বাসের অভিযোগ, গতকাল রাতে কাজ থেকে ফেরার সময়, সুলংগুড়ি দক্ষিণপাড়ায় তৃণমূল পার্টি অফিসের সামনেই তাঁর বাইক আটকে মারধর করা হয়। অভিযুক্তরা জ্যাংড়া-হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য অনুপম বিশ্বাসের অনুগামী বলে আক্রান্তের দাবি। নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কর্মী। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

সম্প্রতি আমডাঙায় প্রকাশ্য়ে এসেছিল তৃণমূলের কোন্দল। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের, প্রধানের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল পঞ্চায়েতের তৃণমূলে সদস্য় এবং তাঁর দলবলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ তুলেছিলেন পঞ্চায়েতের তৃণমূল সদস্য়ের অনুগামীরা।  

২০ মে ষষ্ঠ দফায় ভোট হয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। তার পাঁচ দিনের মধ্যেই ওই কেন্দ্রের অন্তর্গত আমডাঙায় প্রকাশ্যে এসেছিল তৃণমূলের কোন্দল। মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ উঠেছিল ওই পঞ্চায়েতেরই তৃণমূল সদস্য ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। মারধর করে তাঁর নাক ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন পঞ্চায়েত প্রধান। তাঁর অভিযোগ ছিল,উপপ্রধান-সহ পঞ্চায়েতের কয়েকজন সদস্য় সময়ে অসময়ে টাকার দাবি করেন। পঞ্চায়েতে ভাঙচুর চালান। তার বিরোধিতা করাতেই মারধর করা হয়েছে। 

আরও পড়ুন, বাংলার ১৪ জেলায় কমল পেট্রোলের দর, কলকাতা-সহ দেশে জ্বালানির দর কত ?

অপরদিকে, ভোট মিটতেই পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে প্রকাশ্য়ে এসেছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল বিধায়কের অনুগামী অঞ্চল সভাপতি ও তাঁর ছেলে সহ বেশ কয়েক জনকে মারধরের অভিযোগ উঠেছিল দলেরই ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। পঞ্চায়েতের টেন্ডার নিয়ে কয়েক দিন আগে খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগের অনুগামীদের বলে পরিচিত উখরিদের তৃণমূল অঞ্চল সভাপতি হবিবুর রহমান ও তাঁর দলবলের সঙ্গে গন্ডগোল হয় খণ্ডঘোষের ব্লক সভাপতি অপার্থিব ইসলামের অনুগামীদের। তারপর থেকেই এলাকার দখল নেওয়ার চেষ্টা চালায় দু'পক্ষ। অভিযোগ, ব্লক সভাপতির অনুগামীরা রড-লাঠি নিয়ে অঞ্চল সভাপতির অনুগামীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget