এক্সপ্লোর

Hiran Attacks Dev: 'তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি করছে', রামনবমীতে হিরণের নিশানায় দেব

Hiran On Ram Nabami : দেবের মুখে শোনা গেল 'জয় শ্রীরাম ধ্বনি', রামনবমীতে হিরণের নিশানায় দেব..

সোমনাথ মিত্র, হুগলি: ঘাটালে রামনবমী অনুষ্ঠানে বিজেপির তারকা প্রার্থী হিরণ। ঘাটালের কলেজ মোড় এলাকায় রামনবমীর অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। এদিকে আজই ঘাটালে দেবের মুখে শোনা গেল 'জয় শ্রীরাম ধ্বনি।' রামনবমীর মিছিলেও পা মেলালেন ঘাটালের তৃণমূল প্রার্থী। এরা রাজনীতির জন্য ধর্মকে বদলে দেয়। প্রতিক্রিয়া হিরণের।

এদিন ঘাটাল ময়রাপুকুর মোড়ে হনুমান মন্দিরে পুজো দিয়ে রামনবমী অনুষ্ঠানে অংশ নেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়। এদিন হিরণ সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে, 'দেবের ফাটা জিন্স পরে ঈদের অনুষ্ঠানে অংশ নিয়েছেন', বলেও কটাক্ষ করেন।এমনকি,' দেব সন্দেশখালি যায়নি' বলেও দেবকে কটাক্ষ করেন।এদিন হিরণ বলেন, 'তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি করছে।'

 বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেন,'আজকে তো সকাল থেকে শুনছি রামনবমী, মাথায় তিলক লাগিয়ে রামনবমী পালন করছেন। এরা কোনও ধর্মেরই নয়। এরা রাজনীতির জন্য ধর্মকে বেছে নেয়। এরা রাজনীতির জন্য ধর্মকে বদলে দেয়। যখন যে ধর্মকে দিলে ভোটটা পাবে, সেই ধর্মের মধ্যে ঢুকে গিয়ে ধর্ম পালন করেন।' ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের গলায় শোনা যায় জয় শ্রীরাম ধ্বনি। বুধবার রামপুজোর আয়োজন করেছিল ঘাটালের রামনবমী উৎসব কমিটি। আয়োজন করা হয়েছিল শোভাযাত্রারও। তাতে অংশ নেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। 

ঘাটালের বিজেপি প্রার্থী দেব বলেন, 'একজন ব্যবহার করে বলে পুরোটা তো তার নয়। ঠাকুর তো কারও একা হতে পারে না। আমি তো ইফতার পার্টিতেও গিয়েছিলাম। আমি যদি ইফতার পার্টিতে যেতে পারি তাহলে রামনবমীতে কেন যেতে পারব না? ' ঘাটালের পাশের কেন্দ্র মেদিনীপুরেও এদিন রামনবমীর একাধিক অনুষ্ঠান হয়। সেখানেও রাজনৈতিক দলের নেতানেত্রীদের অংশ নিতে দেখা যায়। এদিন মেদিনীপুর শহরের গান্ধীঘাটের রামমন্দিরে পুজো দেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। অন্যদিকে, দাঁতনে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। 

প্রসঙ্গত, চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। মুম্বইয়ের প্রতিষ্ঠিত কর্মজীবন ছেড়ে প্রথমে অভিনেতা ও পরে রাজনেতা হওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না হিরণ চট্টোপাধ্যায়ের কাছে। তবু লড়াইয়ের ময়দানে পিছপা হননি। লোকসভা ভোটে তাঁর নতুন চ্যালেঞ্জ ঘাটাল। দেবকে হারিয়ে ঘাটাল জয় করতে আত্মবিশ্বাসী বিজেপির তারকা প্রার্থী।  

মুম্বইতে প্রতিষ্ঠিত কর্মজীবন ছিল বহুজাতিক সংস্থায়।আচমকা সেই কাজ ছেড়ে চলে আসেন বাংলা চলচ্চিত্র জগতে অভিনেতা হতে। প্রথম ছবি নবাব নন্দিনী ছিল সুপার হিট। কিছু বছর পরে আবার পেশা পরিবর্তন। অভিনয় থেকে রাজনীতিতে প্রবেশ করেন হিরণ চট্টোপাধ্যায়। ২০২১ সালে বিজেপিতে যোগদান করার পর মেলে খড়পুর বিধানসভা আসনে লড়াইয়ের টিকিট।

আরও পড়ুন, 'FIR রিসিভ করুন..', থানায় বসেই পুলিশকে হুঁশিয়ারি BJP প্রার্থী অগ্নিমিত্রার

তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকারকে ৩ হাজার ৭৭১ ভোটে পরাজিত করেন বিজেপির তারকা প্রার্থী। ২০২২ সালে খড়গপুর পুরসভার নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে জয়লাভ করেন। অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিবিদ হয়ে ওঠেন।বিধায়ক থেকে এবার সাংসদ হওয়ার লড়াই।এবার ঘাটাল লোকসভা কেন্দ্রে হিরণকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর লড়াই ঘাটালের দুবারের সাংসদ দেবের সঙ্গে। লড়াইয়ের ময়দানে রয়েছেন সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়ও।

সেরা শিরোনাম

LG Spying Allegations: গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Astrology : কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন

ভিডিও

BRICS Summit 2026:
BRICS Summit 2026: ব্রিকসের মঞ্চে 'জয় হো', মোদি, Xi Jinping, পুতিন 'পাওয়ার শো' | Putin | PM Modi
SBI News: অনুষ্ঠিত হল SBI-এর কনট্র্যাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেলের দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন
CIMA Art Gallery: সাধারণ মানুষের নাগালে শিল্পকলা, সিমা গ্যালারিতে শুরু হচ্ছে ‘আর্ট ইন লাইফ’
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LG Spying Allegations: গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Astrology : কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
Viral Video: রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
Viral Video: স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
IND vs AFG: আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
Surya Gochar: আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
Embed widget