এক্সপ্লোর

Election 2024 Result: মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণা, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে স্ট্রং রুম

Lok Sabha Election 2024: কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য সবথেকে বেশি ৭টি কাউন্টিং সেন্টার রয়েছে।ডায়মন্ড হারবারে ৪টি, দার্জিলিঙে ৩টি, রায়গঞ্জে ২টি এবংঅন্যান্য জায়গায় একটি করে কাউন্টিং সেন্টার থাকছে

রুমা পাল এবং সত্যজিৎ বৈদ্য, কলকাতা: মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণা। রাজ্যের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি কাউন্টিং সেন্টার রয়েছে। ৪১৮টি কাউন্টিং হলে ১৭ রাউন্ড গণনা হবে। কোচবিহার লোকসভার অন্তর্গত শীতলকুচি ৩১০ নম্বর বুথ, দিনহাটা ৩১৮ নম্বর বুথে সর্বোচ্চ ২৩ রাউন্ড এবং দার্জিলিং লোকসভার চোপড়ার ২৫১ নম্বর বুথে সর্বনিম্ন ৯ রাউন্ড গণনা হবে। ৪ হাজার ৯৪৪টি কাউন্টিং টেবিল থাকছে। 

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য সবথেকে বেশি ৭টি কাউন্টিং সেন্টার রয়েছে। ডায়মন্ড হারবারে ৪টি, দার্জিলিঙে ৩টি, রায়গঞ্জে ২টি এবং অন্যান্য জায়গায় একটি করে কাউন্টিং সেন্টার থাকছে। EVM কাউন্টিংয়ের জন্য ৪১৮ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ARO থাকছেন। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। শেষে হবে EVM গণনা। ভোট গণনায় ২৫ হাজারের বেশি মাইক্রো অবজার্ভার থাকছেন। রাজ্যে মোট ভোটার ৭ কোটি ৬০ লক্ষ ১০ হাজার ৬।  

কালই শেষ হয়েছে সপ্তম দফা লোকসভা ভোট। মঙ্গলবার ফল ঘোষণা। তার আগে বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তায় স্ট্রং রুমে ব্যালট বক্সগুলি রাখা হয়েছে। রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। CC ক্যামেরায় স্ট্রং রুমে ২৪ ঘণ্টা চলছে নজরদারি। গতকাল রাতেই স্ট্রং রুমে পৌঁছে গিয়েছে শেষ দফা ভোটের EVM. জমা পড়েছে পোস্টাল ব্যালটও।  

আরও পড়ুন, আজ থেকে ফের জেলায় জেলায় বৃষ্টি, কতদিন পর্যন্ত চলবে?

প্রসঙ্গত, সন্দেশখালি থেকে ভাঙড়, ভোটের শেষ দফায় সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল এই দুই এলাকা।বিরোধীদের ওপর হামলা। হামলা হল ভোটারের ওপরেও। অন্যদিকে, ভুয়ো ভোটার, ভুয়ো এজেন্ট-শেষ দফার ভোটে সবকিছুই দেখল বাংলা। উৎসবের মেজাজে ভোট হচ্ছে চারদিকে, আজ মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে গিয়ে এমনই মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, সপ্তম দফায় মোট ২ হাজার ৯৮৩টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৩৭৩টি অভিযোগ জানিয়েছে সিপিএম। বিজেপি করেছে ২৬৭টি অভিযোগ। এবং তৃণমূলের পক্ষ থেকে ১৩টি অভিযোগ করা হয়েছে।                                                 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget