এক্সপ্লোর

Election 2024: মমতাকে চা খেতে আমন্ত্রণ রাজ্য বিজেপি সভাপতির

Sukanta Invites Mamata:সুকান্তর সটান জবাব, 'জনগণ সার্জিক্যাল স্ট্রাইক করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন কমে বিজেপি থেকেও নিচে নেমে যাবে।'

অর্ণব মুখোপাধ্যায়, বালুরঘাট: সুকান্ত মজুমদারের গড়ে আজ সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Sukanta Majumdar Invites Mamata Banerjee)।  তৃণমূল নেত্রীকে (Mamata Banerjee Balurghat Meeting) চা খেতে আমন্ত্রণ করলেন রাজ্য বিজেপি সভাপতির। উন্নয়ন নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ, জানালেন বালুরঘাটের বিজেপি প্রার্থী। 

কী বললেন সুকান্ত?
ভোট চাওয়ার ক্ষেত্রে নিজের স্বচ্ছতাকে অন্যতম 'ইউএসপি' বলে মনে করেন রাজ্য বিজেপি সভাপতি। এবিপি আনন্দকে বললেন, 'এমপি ল্যাডের টাকার সদ্বব্যবহার অন্যতম কারণ। তৃণমূল কংগ্রেসের নেতারাও বলতে পারবেন না যে সুকান্ত মজুমদার এখান থেকে একটি টাকাও নিয়েছেন। তাঁরা তা বলেন না। বলার ক্ষমতাও নেই। কারণ আমরা এতটাই স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি।' তা ছাড়া একের পর রেল প্রকল্প নিয়ে কাজের কথাও বার বার প্রচারের সময় বলছেন তিনি। কী ভাবে কার্যত 'ফ্রিজ' হয়ে যাওয়া 'বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ' রেল প্রকল্পকে আরও একবার চালু করা হয়েছে, বালুরঘাটে বিদ্যুতায়ন, একের পর এক কাজের তালিকা দিয়েছেন তিনি। কিন্তু তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 'সার্জিক্যাল স্ট্রাইক'-র কথা বলেছেন, তার বেলা? সুকান্তর সটান জবাব, 'জনগণ সার্জিক্যাল স্ট্রাইক করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন কমে বিজেপি থেকেও নিচে নেমে যাবে।'

আর যা...
দেশের মধ্যে সব থেকে বেশি প্রশ্ন করা সাংসদ হিসেবেও নিজেকে তুলে ধরেছেন সুকান্ত মজুমদার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদে উপস্থিতি নিয়ে সুকান্তর প্রশ্ন, 'উনি কত দিন সংসদে গিয়েছেন? ৩০ দিনও যায়নি। তিনি তো সংসদ সম্পর্কে বলতে পারবেন না।' পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতির আরও বক্তব্য, বালুরঘাটের তৃণমূল সাংসদ থাকাকালীন কোনও কাজই হয়নি। বরং বিজেপি আসনটি জেতার পর কাজে গতি এসেছে। সব দেখে তাঁর আশা, এবার ভোটের মেগা মার্জিনও হবে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বালুরঘাটের উচ্চারণ নিয়ে সোশ্য়াল মিডিয়ায় কটাক্ষ করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর দলকে। তৃণমূল কংগ্রেসের পোস্টে লেখা হয়  'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, ওটা বালুরঘাট, বালুঘাট নয়। মনে হয় বিজেপির রাজ্য সভাপতি ওঁকে ঠিকভাবে বলতে ভুলে গিয়েছেন। যারা আমাদের ভাষা ও ভূমির সম্মান করতে পারে না, তারা বাংলার মনের কথা বুঝবে কী করে?' এবার সেই বালুরঘাটের বিজেপি প্রার্থীই মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়ের আমন্ত্রণ জানালেন।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন:‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার’, মালদায় ঘোষণা মমতার, একযোগে কটাক্ষ BJP-CPM-এর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget